শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » থানচিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান
প্রথম পাতা » অপরাধ » থানচিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থানচিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান

ছবি :: থানচি উপজেলায় ক্ষমতার অপব্যবহার করে পাহাড় কেটে সাবাড় করছে উপজেলা চেয়ারম্যান। মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশের বারোটা বাজিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা। প্রায় একমাস ধরে দুটি স্কেভেটর (ভারিযন্ত্র) দিয়ে পাহাড় কেটে বাড়ি মির্মানের জন্য পাঁচ একর পাহাড় সমতল ভূমিতে পরিণত করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, থানচি উপজেলার বাসস্টেশন হতে আমতলী যাওয়ার রাস্তা সংলগ্ন ইউনিয়ন পরিষদ এলাকায় আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে দুইটি স্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করছে। বাড়ি নির্মানের নামে আওয়ামী লীগের নাম ভাংগিয়ে ইতিমধ্যে বড় পাহাড়টির অনেক অংশ কেটে সমান ভূমিতে পরিণত করেছেন তিনি।

স্থানীয়রা অভিযোগ করে জানান, থানচি উপজেলার বর্তমান চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা একসময় আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস (মুল) এর একজন সক্রিয় নেতা ছিলেন। পরে আওয়ামীলীগে যোগদিয়ে বর্তমানে থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। আওয়ামী লীগের সভাপতি হওয়ার পূর্বে বান্দরবান জেলা পরিষদের সদস্যও ছিলেন একবার। সে সুবাদে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অনিয়ম দূর্নিতিসহ কোনকিছুরই তোয়াক্কা করছেন না তিনি। সরকারি একটি পদে থেকেও মানছেন না সরকারী আইন।

স্থানিয়রা আরো অভিযোগ করেন, প্রকাশ্যে পাহাড় কেটে পাহাড়ের সেই মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন এবং পাহাড়টি সমতল ভুমিতে পরিণত করা ছাড়াও মাটির ব্যবসা করে ইনকাম করেছেন প্রায় অর্ধকোটি টাকা।
অবৈধ পাহাড় কাটার ব্যাপারে জানতে চাইলে থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে বলেন, কে পাহাড় কাটছে আমিতো জানি না! ঠিক আছে আমি একটু ব্যস্থ আছি পরে কথা বলবো বলে তিনি ফোন রেখে দেন।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুস সালাম বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেয়া হয়নি। আগামী সোমবারের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পাহাড় কাটার বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউল গণি ওসমানী বলেন, পাহাড় কাটার ব্যাপারে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটানাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে পাহাড় কাটার চিহ্ন পাওয়া গেছে। এটি একটি সড়কের পাশে টিলা বড় ধরনের কোন পাহাড় না পাশ্ববর্তী একটি পাড়াও রয়েছে বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)