শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ২০ লাখ টাকার গাছ কেটে নিয়েছে দুর্বত্তরা : প্রশাসন নীরব
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ২০ লাখ টাকার গাছ কেটে নিয়েছে দুর্বত্তরা : প্রশাসন নীরব
বুধবার ● ৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ২০ লাখ টাকার গাছ কেটে নিয়েছে দুর্বত্তরা : প্রশাসন নীরব

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.১৯মিঃ) ঝিনাইদহের শৈলকুপার প্রতাপনগর-মহিষাডাঙ্গা রাস্তার সামাজিক বনায়নের ২০ লাখ টাকার সরকারী গাছ রাতের আধারে কেটে নিয়ে গেছে দুর্বত্তরা ৷ এ নিয়ে প্রশাসনে কোন উচ্চবাচ্য নেই ৷ পুলিশ একেবারেই নীরব রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ জানা গেছে শৈলকুপার আবাইপুর ইউনিয়নে দুই কিলোমিটার রাস্তায় পাঁচ হাজার গাছ ছিল ৷ সেখানে এখন এক হাজার গাছ আছে ৷ বাকী ৪ হাজার গাছ রাতারে আধারে কেটে ফেলা হয়েছে ৷ এই গাছ কাটার সাথে প্রশাসনের যোগসাজস আছে বলে স্থানীয় গ্রামবাসির অভিযোগ ৷ রাস্তার পাশে অন্তত একশ গাছের শেকড় পড়ে আছে ৷ ধাওড়া গ্রামের মনিরম্নল ইসলাম বলেন, রাতের আধারে যখন গাছ কাটে, বাধা দিতে ভয় পায় এলাকার মানুষ ৷ গাছ কাটার সময় বহুবার পুলিশকে ফোন দেয়া হলেও ব্যাস্তাতার অজুহাতে পুলিশ আর ঘটনাস্থলে আসেনি ৷ সামাজিক বনায়ন কমিটির কমিটির সদস্য সিতলী গ্রামের সাঈদ খান জানান, বড় বড় বাবলা, মেহগুনি, ও গামারিসহ লাখ লাখ টাকার গাছ কাটার সময় শৈলকুপা থানা পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি ৷ মহিষাডাঙ্গার রফিকুল ইসলাম বলেন, অভিযোগ দিলেও বণবিভাগ কোন ব্যাবস্থা নেয়নি, এমনকি দেখতেও আসেনা ৷ নাগিরাটের মুক্তার হোসেন বলেন, নিচ থেকে শুরু করে উপর মহল পর্যন্ত ম্যানেজ করে সরকারী এই গাছ কেটে নেওয়া হয়েছে ৷ প্রতাপ নগরের ইখতিয়ার বলেন, গত রাতে গাছ কাটার সময় গ্রামবাসি তাদের ধাওয়া দিলে তারা করাত রেখে পালিয়ে যায়৷ এ ব্যপারে শৈলকুপা থানার ওসি মুহিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে কেউ ফোন দেয়নি ৷ আমি নতুন এসেছি ৷ হয়তো আগের কোন ওসিকে ফোন দিতে পারে ৷ এ ব্যাপারে ফরেষ্ট অফিসার খাইরুল আলম বলেন, রাত ১২ টার দিকে ফোন দিলে আমি গ্রামবাসিকে সহায়তা করতে বলি ৷ কিন্তু তারা কেও আমাকে সহায়তা করেনি ৷ এখন উল্টো আমাকে দোষারোপ করছে ৷





আর্কাইভ