বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্লাবের আয়োজনে শরৎ উৎসব উদযাপিত
চুয়েট ক্লাবের আয়োজনে শরৎ উৎসব উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে শরৎ উৎসব-১৪২৮ বঙ্গাব্দ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় চুয়েট ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শরৎ উৎসবের উদ্বোধন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ইসলাম মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় ক্লাবের সহ-সভাপতি ড. মো. আজাদ হোসাইন, ক্রীড়া সম্পাদক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. ফরহাদ হোসেন এবং ক্লাবের সদস্য অধ্যাপক ড. আশুতোষ সাহা ও মো. আনিসুজ্জামান খাঁন উপস্থিত ছিলেন।
ক্লাবের কার্যকরী সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সদস্যদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শরৎ উৎসব উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল- চুয়েট ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ উৎসব এবং ‘বাংলার শরৎ’, ‘শরতের সাজে গ্রামে আমি, ‘শরতে চুয়েট আমি’ শিরোনামে শরৎভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।





ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ