শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » পরবাস » মিনায় নিখোঁজ বসির আহমেদ
মিনায় নিখোঁজ বসির আহমেদ

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর::
গাজীপুরের নান্দুয়াইন এলাকার বাসিন্দা হাজী বসির আহমেদ মিনায় দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন৷ চরম উদ্বেগে দিন কাটছে তার স্বজনদের৷ তার বাড়িতে এখন কেবলই কান্নার রোল ৷ বসির আহমেদ এর আগেও দুবার হজ করেছেন ৷ এবার তার মা খাতেমুন নেছার জন্য হজ করতে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে নিয়েছেন তার স্ত্রী জমিলা খাতুনকে ৷ মিনায় স্ত্রীকে নিরাপদ স্থানে বসিয়ে রেখে তিনি শয়তানের স্তম্ভে পাথর ছুড়তে গিয়েছিলেন ৷
মিনায় দুর্ঘটনায় শত শত হাজী হতাহত হবার পর থেকে বসির আহমেদের আর কোন সন্ধান মিলছেনা বলেই সৌদি আরব থেকে স্বজনদের জানিয়েছেন তার স্ত্রী৷ এর আগের দিন এ দেশে থাকা ছেলে-মেয়েদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে তার ৷ মিনায় দুর্ঘটনার পর আর কথা হয়নি কারো সঙ্গে ৷ জীবিত কিংবা মৃত কোন ভাবেই তার সন্ধান পাননি তার স্ত্রী ৷ গাজীপুর সরকারী কর্মচারি কল্যান ট্রাস্টের সাবেক সভাপতি হাজী বসির আহমেদ নিখোঁজ থাকায় তার আত্মীয়-স্বজনরা আশঙ্কা করছেন তিনি বেঁচে নেই ৷ আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ৩.৫০ মিঃ





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত