সোমবার ● ২০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ইউ’পি চেয়ারম্যানসহ ঘোড়াঘাটে ৬ জুয়াড়ি আটক
ইউ’পি চেয়ারম্যানসহ ঘোড়াঘাটে ৬ জুয়াড়ি আটক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ইউ’পি চেয়ারম্যানসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৩,৯৪,৭৫৫ টাকা, ৩টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়নপুর ব্রিজ সংলগ্ন একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউ’পি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২), সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হুমায়ুন কবীর (৬৩), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নকলা শেরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪২), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া (৪৫), বিন্যাগাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাহেনুল ইসলাম রানু (৪৫) ও কশিগাড়ী গ্রামের মৃত ভূষণ সরকারের ছেলে শ্রী বকুল সরকার (৪৫)।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ অর্থ ও মালামালসহ তাদেরকে আটক করে সোমবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত