শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইজিপিপি কর্মসূচির শ্রমিকের অর্থ আত্মসাৎ এর অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইজিপিপি কর্মসূচির শ্রমিকের অর্থ আত্মসাৎ এর অভিযোগ
বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইজিপিপি কর্মসূচির শ্রমিকের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তউবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: হতদরিদ্র বেকার জনগোষ্ঠীর স্বার্থে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচি (ইজিপিপি) হাতে নিয়েছে সরকার। মূলত ভূমিহীন, ব্যক্তি বা দুস্থ পরিবারগুলোকে সুরক্ষা দিতে এ কর্মসূচি চালু করা হয়। কিন্তু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২০-২১ অর্থ বছরে (ইজিপিপি) ২য় পর্যায় কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্প বাস্তবায়নে চরম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে উচাখিলা ইউনিয়নের মঘা গ্রামের সাদেকুর রহমান নামের এক শ্রমিক ২২ সেপ্টেম্বর বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে (ইজিপিপি) ২য় পর্যায় কর্মসূচিতে তার ভাই শাহজাহান কবিরসহ আরো অনেকের নাম শ্রমিকের তালিকাভুক্ত করে ইজিপিপি কর্মসুচির কাজে কোন সুযোগ না দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ইউপি সদস্য মাসুদ রানা পরস্পর যোগসাজসে প্রত্যেকের ৮হাজার টাকা মজুরি করে ১৮/১৯ জনের সমস্ত টাকা আত্মসাৎ করিয়াছে। প্রকল্পভূক্ত তালিকায় শ্রমিক সাদেকুল ও তার ভাই শাহজাহানের নাম দেখতে পেয়ে বিষয়টি ইউপি সদস্যকে জিজ্ঞাসা করলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলে এবং এব্যপারে কোন প্রকার অভিযোগ করলে বিপদে পড়তে হবে বলে হুমকি প্রদর্শন করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয় ইজিপিপি প্রকল্পভুক্ত শ্রমিকদের মাঝে যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন এমন ২০/২২জন শ্রমিককে ৮হাজার টাকার স্থলে ২হাজার ৮শ টাকা করে মজুরি প্রদান করে বাকি টাকা আত্মসাৎ করেছে। ইউপি সদস্য মাসুদ রানার বিগত ইজিপিপি প্রকল্পে শ্রমিকদের দ্বারা রাস্তা খননের পরিবর্তে নিজের ফিসারীও খনন করিয়াছে। অভিযোগকারী সাদেকুল জানান
এব্যপারে ইউপি সদস্য মাসুদ রানা বলেন, ২০২০-২০২১ অর্থবছরে (ইজিপিপি) ২য় পর্যায় কর্মসূচির আওতায় উচাখিলা ইউনিয়নের রফিয়ার আলগী রফিকুলের বাড়ী হতে আলাদিয়ার আলগী মুক্তিযোদ্ধা আলতাব মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা মাটি কাটা হয়েছে। ৪৫জন কাজ করার কথা থাকলেও মাত্র ৪২জন শ্রমিক ১৪দিন কাজ করেছে। তাদের প্রত্যেকে ২হাজার ৮শ টাকা করে মজুরি প্রদান করা হয়েছে।
এব্যপারে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম কে ফোন দিয়ে ইজিপিপি কর্মসুচীর বিষয়ে জানতে চাইলে বলেন আমি নান্দাইল আছি। প্রথমবার ফোন রিসিভ করলেও পরে আর ফোন রিসিভ করেননি।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)