বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিঙিনালায় ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
সিঙিনালায় ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন। গতকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিঙিনালা বাজারে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়াও কিশোরী ক্লাব ও স্বপ্নের পাঠশালা, সিঙিনালা শাপলা সংঘ অংশগ্রহন করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী খেই খেইচিং মারমা, দশম শ্রেনির ছাত্র উথৈইমং মারমা, প্রাক্তন ছাত্রী ও মারমা স্টুডেন্ট কাউন্সিল আঞ্চলিক শাখার সদস্য উমেচিং মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখার নিং নিং মারমা ও নিঅংগ্য মারমা প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে, দীর্ঘদিন ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছেন। আগেও এ শিক্ষকের এ ধরণের কার্যকলাপের রেকর্ড ছিলো। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা সাহস করে এতদিন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ যে শিক্ষার্থী প্রতিবাদ করবে তার পরীক্ষায় পাশ করার একটা চিন্তা থাকে যদি শিক্ষক ফেল করে দেয়। এবার ধৈর্য হারিয়ে ফেলায় ছাত্রীটি বাধ্য হয়েই অভিযোগ দিতে হয়েছে। অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন এর যথোপযুক্ত বিচার দাবী করেন বক্তারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
উল্লেখ্য, গত শনিবার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরি রঞ্জন দে এক ছাত্রীকে এ্যাসাইনমেন্ট সংশোধনের কথা বলে ডেকে নিয়ে একটি কক্ষের ভেতরে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেন এক এসএসসি পরীক্ষার্থী । ওই শিক্ষকের বিরুদ্ধে যথোপযুক্ত বিচার দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১