বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝালকাঠিতে শিশু হাফেজদের মাঝে খাবার বিতরণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝালকাঠিতে শিশু হাফেজদের মাঝে খাবার বিতরণ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির একটি হাফীজি মাদ্রাসায় দোয়া, মিলাদ এবং কুরআনে হাফেজ শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের আইহর আমিনিয়া দ্বীনিয়া হাফীজি মাদ্রাসায় এ আয়োজন করেন ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: ছবির হোসেন। দোয়া মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হয়।
ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ১৪ দলের সমন্ময়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমুর পক্ষে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে শিশু হাফেজদের নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানান ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন। দোয়ার এ অনুষ্ঠানে শতাধিক হাফেজ শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে
ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার