শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৃষ্টির পানিতে সিলেটের মহাসড়কে জলাবদ্ধতা-দেখার যেন কেউ নেই
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৃষ্টির পানিতে সিলেটের মহাসড়কে জলাবদ্ধতা-দেখার যেন কেউ নেই
রবিবার ● ৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃষ্টির পানিতে সিলেটের মহাসড়কে জলাবদ্ধতা-দেখার যেন কেউ নেই

ছবি : সংবাদ সংক্রান্ত মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কের অবস্থিত দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনের পাশে রাস্তার অর্ধেক জুড়ে অল্প বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণে প্রতিনিয়ত ঘটতে পারে ছোট বড় দূর্ঘটনা।

দীর্ঘদিন থেকে এসব জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশার আশংকা মনে করছেন স্থানীয়রা। তাছাড়া অস্থাস্থকর পরিবেশে আশ পাশের এলাকাসহ শিক্ষার্থীদের মধ্যে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু।

সড়কের পাশে ড্রেন স্থাপন করে মানুষকে ভোগান্তি থেকে বাঁচাতে গত তিন মাস আগে সড়ক ও জনপথ বিভাগে লিখিতভাবে আবেদন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এখনও অর্থ বরাদ্ধ না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেট- ঢাকা মহাসড়কের লালাবাজারে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় এক তৃতীয়াংশ সড়কে বৃষ্টির পানিতে জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মহাসড়কের পূর্বপাশে একটি ড্রেন থাকলেও বাজারের পাশে দিয়ে যাওয়া খাল পর্যন্ত না নেওয়ায় সেটি এখন অকার্যকর।

এ পানিতে ময়লা আবর্জনায় পচে স্তুপ হয়ে ডেঙ্গু মশা, মাছি ও পোকার কারখানায় পরিণত। পানি নিষ্কাশন না হওয়ার ফলে দীর্ঘদিন জমে থাকা নোংরা পানির দুর্ঘন্ধে নাক চেপে রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ।

জনব্যস্থ এ বাজারে প্রায়ই ঘটে ছোট বড় দূর্ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর জোর দাবী।

এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তিন মাস আগে আবেদন পেলেও সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাজের অনুমোদন পেতে কিছুটা দেরি হচ্ছে।

আবেদন পাওয়ার পরই আমি স্ট্যাটমেন্ট প্রস্তুত করে ঢাকায় প্রেরণ করেছি। কাজের অনুমোদনও মিলেছে। শুধু অর্থ বরাদ্ধটা বাকি। আশা করছি কিছু দিনের মধ্যে অর্থ বরাদ্ধ হয়ে যাবে। তখন দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথে মামলার প্রতিবাদে ট্রাক শ্রমিকদের মানববন্ধন

বিশ্বনাথ :: সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, শ্রমিক ইউনিয়নের অর্ন্তভুক্ত বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির সভাপতি ফরিদ মিয়ার ওপর আল আমিন ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী ঈর্শাদ আলীর দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩ অক্টোবর বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল মতিন, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশ্বনাথ উপ-কমিটির সাধারণ সম্পাদক তুরণ চৌধুরী, ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, বিশ্বনাথ উপজেলার শ্রমিক নেতা সুন্দর আলী রুহুল প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন জেলা কমিটির সদস্য আলী আহমদ। মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতারাসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আল আমিন ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী ঈশার্দ আলী একজন মামলাবাজ ও প্রতারক লোক। তিনি ইতোমধ্যে উপজেলার ১৫০ জন মানুষের কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এখন তার ওপর এক ডজন মামলাও রয়েছে। কিন্তু মামলার সেইসব বাদীদের বিরুদ্ধে এখন হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করছেন তিনি।

এ সময় বক্তারা শ্রমিক নেতা ফরিদ মিয়ার ওপর থেকে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)