শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সের ষষ্ঠ ব্যাচ শুরু
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সের ষষ্ঠ ব্যাচ শুরু
সোমবার ● ১১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সের ষষ্ঠ ব্যাচ শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: ১১ অক্টোবর, ২০২১: মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন সাংবাদিকতায় নীতি-নৈতিকতার প্রয়োগ, গণমাধ্যম আইন ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে অনলাইন কোর্স চালু করেছে। ডয়চে ভেলে (ডি ডব্লিউ) একাডেমি ও আর্টিকেল নাইনটিন পরিচালিত ১০ সপ্তাহের “যোগাযোগ কৌশল প্রশিক্ষণ” অনলাইন কোর্সের প্রথম ব্যাচ শুরু হয় ১৫ ফেব্রুয়ারি ২০২০-এ। কোর্সটিতে পাঁচটি ব্যাচে মোট ১৩০০ জন প্রশিক্ষণার্থী নিবন্ধন করেন। ৭১ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করেছেন। এদের মধ্যে ৬১ জন পুরুষ ও ১০ জন নারী। কোর্সের ষষ্ঠ ব্যাচ আগামী ১৬ অক্টোবর ২০২১ তারিখে শুরু হবে।

বাংলা ভাষায় প্রণীত ও পরিচালিত অনলাইন কোর্সটিকে ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, গণমাধ্যম আইন ও গণমাধ্যম নৈতিকতা—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। এ বিষয়ে জানতে আগ্রহী যে কেউ বিনামূল্যে এই কোর্সে অংশ নিতে পারবেন। এই কোর্সের মাধ্যমে সর্বশেষ গণমাধ্যম আইন, নীতি-নৈতিকতার প্রয়োগ এবং ডিজিটাল অধিকার ও নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করা যাবে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ডয়চে ভেলে (ডি ডব্লিউ) একাডেমি ও আর্টিকেল নাইনটিন-এর স্বীকৃত সনদপত্র দেওয়া হবে। কেবল ইন্টারনেট সংযোগ থাকলেই কম্পিউটার অথবা স্মার্টফোন থেকে যে কেউ কোর্সটিতে নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য https://banglatutorial-media.org/ এই লিংকে নিবন্ধন করে কোর্সের কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল এই বিষয়ে বলেন “এই অনলাইন কোর্স সম্পন্ন করার মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, ফেক বা ভুয়া তথ্য, প্রাইভেসি, ডাটা প্রটেকশন ইত্যাদি বিষয়ে গণমাধ্যম কর্মীরা সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবেন। এই কোর্সের প্রশিক্ষণার্থীরা জবাবদিহিতা, সুশাসন, কর্মপরিবেশ, সাংবাদিকতার নীতি বা নিয়ম, সত্যবাদিতা, বস্তুনিষ্ঠতার নীতিমালা, নিরপেক্ষতা, ন্যায্যতা, প্রযুক্তিগত এবং ডিজিটাল অধিকার এবং সুরক্ষা বিষয়ে জানবেন”।

আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় এর কার্যক্রম শুরু করে।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ