শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » নৌকার বিদ্রোহী প্রার্থীদের কৌশল বদল
প্রথম পাতা » খুলনা বিভাগ » নৌকার বিদ্রোহী প্রার্থীদের কৌশল বদল
মঙ্গলবার ● ১২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌকার বিদ্রোহী প্রার্থীদের কৌশল বদল

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন না দেওয়ায় এবার বিদ্রোহী প্রার্থীর স্ত্রীদেরকে মাঠে নামানো হচ্ছে। স্ত্রী ছাড়াও অনেকেই কৌশল বদলে নিজের বদলে নিজের ছেলে, ভাই ও কাছের লোকের সিভি জমা দিচ্ছেন কেন্দ্রে। ঝিনাইদহের হরিশংকরপুর ইউপি নির্বাচনে হটাৎ শামসুন্নাহার নামের এক প্রার্থীর প্রচারণা নজর কেড়েছে ভোটারদের। ফেসবুকেও প্রচারণা চালাতে দেখা গেছে তাকে। শামসুন্নাহার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের স্ত্রী ও আস্ সুন্নাহ ট্রাস্টের মাদ্রাসায় শিক্ষকতা করেন। খন্দকার ফারুকুজ্জামান ফরিদ নিজেও রয়েছেন ভোটের মাঠে। কিন্তু ২০১৬ সালের প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে দলীয় মনোনয় না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে আনারস প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ২০২১ সালে দ্বিতীয় পর্যায়ের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দেবে না এমন নির্দেশনার পর নিজের পরিবর্তে স্ত্রীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমনটি মনে করছেন ভোটাররা। গণসংযোগে তিনি সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পরিচয় দিচ্ছেন। এ নিয়ে কথা উঠলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চ্যালেঞ্জ করেছেন আওয়ামীলীগ নেতা খন্দকার ফারুজ্জামান ফরিদ। কিন্তু খোঁজ নিয়ে জানাগেছে, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটিতে নাম নেই তার। এই বিষয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নূর জাহান বেগম (সাবেক এমপি) জানান, আমি ৭৫ সালের পর থেকে মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। এই জেলায় প্রত্যেকটা সম্মেলনে আমি গিয়েছি। মহিলা আওয়ামী লীগকে সংগঠিত করেছি। ২০০৩-০৪ সালে সদর উপজেলার কমিটিগুলো করা হয়। এর পরে আর কোন কমিটি করা হয়নি। শামসুন্নাহার হরিশংকরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নয়। ঝিনাইদহ সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি রাজিয়া সুলতানা শম্পা ও সাধারণ সম্পাদিকা নাহিদ কাইয়ুম রঞ্জু জানিয়েছেন, এই ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০০৪ সালে। শামসুন্নাহার এই ইউনিয়ন কমিটির সভাপতি নয়। তবে কারা এই কমিটি চালাচ্ছেন তাও তারা বলতে পারেন নি। এই বিষয়ে শামসুন্নাহার জানান, তিনিই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। ফলে এবার নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান।

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে দুই লক্ষাধিক টাকা ছিনতাই
ঝিনাইদহ :: ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় পারভিন খাতুন নামের এক নারীর কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বার বার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। সাথে থাকা ১১ বছরের ছেলে মাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। ঘটনাটি গটেছে গতকাল সোমবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সোনালী ব্যাংক শাখা’র সামনে। পারভিনা খাতুন হরিনাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের বাবলুর রশিদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পারভিনা খাতুন বোরকা পরিহিত অবস্থায় ব্যাংকের সামনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় কয়েক জন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ফেলে এবং মহিলার সাথে ধস্তাধস্তি করে। লোকজন ঘটনাস্থলে পৌছানের আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই মহিলা তখন বলতে থাকেন তার কাছ থেকে টাকা ছিনতাই হয়ে গেছে। মহিলাটি কাঁদতে কাঁদতে আবার ব্যাংকে প্রবেশ করেন এবং বার বার মুর্ছা যান। মহিলার ছেলে শিশু জিহাদ জানান, সকালে আমি মায়ের সাথে ঝিনাইদহ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসি। পরে ব্যাংক থেকে দুই লক্ষ তিন হাজার ৪শ’ ৬০ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নেমে রাস্তা পার হওয়ার সময় মুখে মাস্ক পড়া ৪/৫ জন লোক আমাদের ঘিরে দরে এবং ব্যাগের মধ্যে থেকে কিছু টাকা ছিনিয়ে নেয়। পরে আমরা গুনে দেখি এক লাখ টাকার একটি বান্ডিল নেই। পারভিনার ভাসুর হুমায়ুন কবীর জানান, জানান, আমি খবর পেয়ে ব্যাংকে এসে দেখি পারভিনা বার বার অজ্ঞান হয়ে পড়ছেন। সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার জাকির হোসেন জানান, ওই মহিলা ১১টার দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তিনি আবার ব্যাংকের ফিরে এসে আমাদের জানান তার টাকা ছিনতাই হয়েছে। একথা বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে ব্যাংকের একটি রুমে রেখে আমরা পুলিশকে বিষয় সম্পর্কে পুলিশকে অবগত করায়।

অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন গরু ব্যবসায়ী
ঝিনাইদহ :: যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন ঝিনাইদহের শেখ হালিম রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ী। রোববার বিকেলে চৌগাছা-মহেশপুর রুটে যাত্রীবাহী একটি বাসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করান। তিনি সন্ধ্যা পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাথানগাছি-বেলেমাঠ গ্রামের বাসিন্দা। জানা গেছে, মহেশপুর থেকে চৌগাছার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চৌগাছায় পৌঁছানোর পর সব যাত্রী নেমে গেলেও একজন যাত্রী না নামায় বাসের শ্রমিক তার কাছে গিয়ে দেখেন তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তারা দ্রুত চৌগাছা থেকে যশোর ট্রিপে যাবেন বলে স্থানীয়দের সহযোগিতায় একটি ভ্যানে করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে দেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল-মামুন বলেন, বিকেলে এক ভ্যানচালক তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে তার কাছে থাকা মুঠোফোনে কল দিলে জলিয়ারা বেগম নামে এক নারী তার দুলাভাই বলে তাকে শনাক্ত করেন। মুঠোফোনে জলিয়ারা বেগম বলেন, তার দুলাভাই গরু কেনাবেচার ব্যবসা করেন। রোববার চৌগাছা-মহেশপুর রুটে চলাচলকারী একটি যাত্রীবাহীবাসে করে চৌগাছার গরুর হাটে গিয়েছিলেন। তিনি জানানতার কাছে গরু কেনার টাকা ছিল। পরিমাণ না বলতে পারলেও তিনি জানান, গরুর দাম হিসেবে লক্ষাধিক টাকাতার কাছে ছিল। পরে সন্ধ্যায় তার পরিবারের লোকজন হাসপাতলে আসেন।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ