শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার ● ১৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

---
অামির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ৩য় সমাবর্তন ১৪ মার্চ সোমবার বেলা ২:৩০ ঘটিকায় চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চুয়েট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
---
স্বাগত বক্তব রাখবেন চুয়েট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন চুয়েট প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন চুয়েট বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহববুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তাফা কামাল এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
---
১৬/১০/২০১২ থেকে ২৯/০২/২০১৬ তারিখের মধ্যে চুয়েট বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সকল শিক্ষার্থীরা চুয়েট সমাবর্তনে অংশগ্রহন করেন।
দেশি-বিদেশি আমন্ত্রিত  অতিথি, স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন আমন্ত্রিত অতিথিসহ সর্বমোট প্রায় ৩০০০ হাজার অতিথি উস্থতিথ ছিলেন।
এবারের সমাবর্তনে মোট ১৬০৩ জনকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক রয়েছেন ১৫৬৪ জন, মাস্টার্স ৩২ জন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ০৪ জন এবং পিএইচডি ০৩ জন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উক্ত সমাবর্তনে রাষ্ট্রপতি কর্তৃক ৪ জনকে গোল্ড মেডেল প্রধান করা হয়। সমাবর্তন শোভাযাত্রার মধ্যে দিয়ে সমাবর্তনের মুল অনুষ্ঠান শুরু হয় এবং সমাবর্তনের মুল অনুষ্ঠান শেষে প্রাক্তন গ্র্যাজুয়েটদের নিয়ে একটি পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





আর্কাইভ