শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » বড়াল নদী রক্ষার দাবীতে ১ লাখ মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর
প্রথম পাতা » পাবনা » বড়াল নদী রক্ষার দাবীতে ১ লাখ মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর
সোমবার ● ১৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়াল নদী রক্ষার দাবীতে ১ লাখ মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর

---

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) রাজশাহীর চারঘাট থেকে বাঘাবাড়ি পর্যন্ত প্রায় ২শ ২০ কিলোমিটার বড়াল নদী উদ্ধার ও সংরক্ষণের দাবীতে সোমবার বিকেলে চাটমোহরে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ এ সমাবেশ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর এক লাখ মানুষের গনস্বাক্ষর সম্বলিত আবেদন জমা দেয়া হয় ৷ বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক ভাষা সৈনিক এ্যাডঃ গৌড় চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলহাজ্জ্ব আব্দুল কুদ্দুস এমপি ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিৰাবিদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ৷

এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, চাটমোহর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আরজ খাঁন, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ফরিদপুরের পৌর মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য, প্রায় ৩০ বছর পূর্বে বড়াল নদীর উপর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ক্রস বাঁধ নির্মাণ করে নদীটির পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেয়া হয় ৷ প্রভাবশালীরা নদীটির অনেকাংশ দখল করে নেয় ৷ নদী পাড়ের সুবিধা বঞ্চিত মানুষেরা গত ৮ বছর যাবত নদীটি সচল করতে আন্দোলন সংগ্রাম করে আসছেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)