শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাজিপুর » শেরপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
প্রথম পাতা » গাজিপুর » শেরপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
বুধবার ● ২০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: প্রগতিশীল, আলোকিত, সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী বাংলাদেশ, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং বিশ্ব মানবতার শান্তি কামনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২০ অক্টোবর বুধবার জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরপুর জেলার পাকুড়িয়ায় বিশ্ব আবির্ভাব মঞ্জিলে মঙ্গলবার মাগরিব ওয়াক্ত থেকে তাৎপর্যময় অনুষ্ঠানমালা শুরু হয়।

৩ দিনের প্রবল বর্ষণ উপেক্ষা করে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতা,কর্মী, সমর্থক,শুভানুধ্যায়ী এবং ধর্মপ্রাণ মানুষ সমবেত হন অনুষ্ঠানে। তাদের প্রাণময় উপস্থিতি এবং সত্য ও ন্যায়ের আদর্শ সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নতুন মাত্রা তৈরী করে।

মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ওলীর (কুঃ ছেঃ আঃ) আধ্যাত্মিক উত্তরাধিকার ও জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী অত্যন্ত গুরুগম্ভীর বক্তব্য রাখেন। এ সময় তিঁনি প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক রূপ, বহুসাম্প্রদায়িক সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা এবং ঐক্য ও প্রগতির সন্মিলনে আলোকিত জীবন সংস্কৃতি রচনার অপরিহার্যতা তুলে ধরেন।

জাকের পার্টি চেয়ারম্যান সম্ভাব্য দুর্যোগ, বিপর্যয় সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেন। সকলকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় একতাবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। তিঁনি টানা বৃষ্টি উপেক্ষা করে নেতা কর্মীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সকলের সফলতা ও কল্যাণ কামনা করেন।

প্রসঙ্গত, বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব ১৯৮৯ সালের ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) দিনে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে দেশে বিদেশে জাকের পার্টির নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আবেগঘন আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী একসাথে উদযাপন করছেন।

ওয়াক্তিয়া নামাজের সাথে রাতভর নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত এবং পবিত্র রজনীর তাৎপর্য আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল।

প্রকৃত ইসলামের মানবিক আদর্শে জীবন গড়ার উজ্জীবনী চেতনা নিয়েই বাড়ী ফিরেছেন সকলে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)