শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে দীপন নিহত : ইউপিডিএফ বলছে দীপনকে আহত অবস্থায় উদ্ধার
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে দীপন নিহত : ইউপিডিএফ বলছে দীপনকে আহত অবস্থায় উদ্ধার
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে দীপন নিহত : ইউপিডিএফ বলছে দীপনকে আহত অবস্থায় উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে দীপনজ্যোতি চাকমা (৪০) নামে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) গ্রুপের এক নেতা নিহত হয়েছেন।
আজ রবিবার ২৪ অক্টোবর দুপুর আড়াইটার দিকে দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
সে উপজেলার কবাখালি ইউনিয়নের হাচিনসনপুর এলাকার দীপঙ্কর চাকমার ছেলে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষ চলে যাওয়ার পর নিহত দীপনজ্যোতির লাশ নিজ দলের লোকেরা নিয়ে গেছে।
ইউপিডিএফ-মুল সাজেক থানার সমন্বয়ক আর্জেন্ট চাকমা জানান, নিহত দীপন জ্যোতি ইউপিডিএফের বিচার বিভাগীয় শাখার প্রধান। তিনি ঘটনার আগে ওই এলাকায় একটি বিচার কাজে গিয়েছিলেন। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করেন তিনি।
ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের বিরোধের জের ধরে দীপনজ্যোতি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।
ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করতে পারেনি।

দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতির উপর সন্ত্রাসী হামলার নিন্দা
ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে আজ রবিবার ২৪ অক্টোবর ২০২১ দুপুরে জেলার দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতি চাকমা (৪৫)-এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আজ দুপুর ২টার সময় ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতি চাকমা সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলার বিষয়ে দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মিটিং করছিলেন। এমন সময় দীঘিনালা সদরের গাড়ি স্টেশন থেকে সিএনজিযোগে রাজিব চাকমার নেতৃত্বে শাসকগোষ্ঠীর মদদপুষ্ট একদল সন্ত্রাসী উক্ত স্থানে গিয়ে অতর্কিতভাবে দীপন জ্যোতি চাকমার উপর সশস্ত্র হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে দীপন জ্যোতি চাকমা মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে আবারো ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু হয়েছে ভেবে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। তবে সন্ত্রাসীদের গুলি ও ইটের আঘাতের পরও তিনি কোন রকমে প্রাণে বেঁচে যান।
পরে স্থানীয়রা দীপন জ্যোতি চাকমাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত উস্কে দিতে শাসকগোষ্ঠী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকে ইউপিডিএফ সংগঠক দীপন জ্যোতির উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
অংগ্য মারমা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী দলটি যখন দীপন জ্যোতির উপর সশস্ত্র হামলা চালাচ্ছিল তখন রাষ্ট্রীয় বাহিনীর একদল সদস্য সন্ত্রাসীদের নিরাপত্তায় রাস্তায় টহল জোরদার করে। এতেই স্পষ্ট হয় যে, তারাই সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে হামলার ঘটনাটি ঘটিয়েছে।
বিবৃতিতে তিনি পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত উস্কে দেয়ার ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের মদদদান বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে জনগণের কাতারে এসে জাতীয় মুক্তির সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)