সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে পুকুরে ডুবে মাহির তাজওয়ার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২৫ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত তাজওয়ার ওই বাড়ির মীর হোসেনের পুত্র। শিশু তাজওয়ারের চাচা বেলাল উদ্দিন জানান, সোমবার সকালে সবার চোখে ফাঁকি দিয়ে তাজওয়ার নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। শিশুদের চোখে চোখে রাখার পরামর্শ দেন তিনি।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা