শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় তালিকাভুক্ত রাজাকারের মেয়ে হলো নৌকার মাঝি
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় তালিকাভুক্ত রাজাকারের মেয়ে হলো নৌকার মাঝি
সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় তালিকাভুক্ত রাজাকারের মেয়ে হলো নৌকার মাঝি

ছবি : সংবাদ সংক্রান্ত শামসুল আলম স্বপন,কুষ্টিয়া :: দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে মনোনয়ন পেয়েছেন এলাকার চিহ্নিত রাজাকার ও পিচ কমিটির সদস্যের মেয়ে এমন অভিযোগে তোলপাড় কুষ্টিয়ায়। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের দেওয়া রাজাকারদের তালিকায় রয়েছে ঐ প্রার্থীর পিতার নাম। গত সোমবার আওয়ামী লীগ মনোনীত ঐ প্রার্থীর প্রার্থীতা বাতিল চেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি বরাবর লিখিত আবেদন করেছেন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৯নং পোড়াদহ ইউনিয়নে। ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয়েছে শারমিন আক্তার নাসরিনকে। তার পিতা আব্দুল গফুর মন্ডল ছিলেন একজন রাজাকার ও পিচ কমিটির সদস্য । এমন অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কর্মীরা। পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সবেদের লিখিত আবেদন সূত্রে জানা যায়, শারমিন আক্তার নাসরিনের পিতা আব্দুল গফুর মন্ডল একজন চিহ্নিত স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার পর তিনি কলাবরেটর এ্যাক্টে জেল খাটেন। ২০১৬ সালের নির্বাচনে শারমিন আক্তার নাসরিন দলীয় (নৌকা) প্রার্থীর বিরুদ্ধে ভোট করেন। আব্দুল গফুর মন্ডলের নাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দেওয়া তালিকাতেও রয়েছে। স্বাধীনতা বিরোধী, রাজাকার ও পিচ কমিটির সদস্যরা নৌকার প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম জানান, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের তৈরি করা তৎকালিন রাজাকারদের যে তালিকা রয়েছে তাতে ফুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ক্রমিকের নাম আব্দুল গফুর মন্ডলের। আব্দুল গফুর মন্ডলের মেয়ে শারমিন আক্তার নাসরিন নৌকার মনোনয়ন পাওয়ায় হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই মুক্তিযোদ্ধা কমান্ডার।
এ ব্যাপারে মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, শারমিন আক্তার নাসরিনের পিতা রাজাকার ছিল কিনা তা আমার জানা নেই । তবে তিনি দীর্ঘদিন আওয়ামীলীগের সক্রিয় সদস্য হিসেবে এলাকাতে সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছেন । যোগ্যতার ভিত্তিতে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এ বিষয়ে শারমিন আক্তার নাসরিনের বক্তব্য নেয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ