শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে চার মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে চার মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে চার মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পের আওতায় চার মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কতৃর্ক বাস্তবায়নাধীন আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিস্থ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর মিলনায়তন “মাইনী” কক্ষে পার্বত্য অঞ্চলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চার মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে ১৫ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৷ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান  তরুণ কান্তি ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম ৷

প্রধান অতিথি বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মধ্যে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পটি অন্যতম একটা প্রকল্প৷ রাঙামাটিস্থ আইটি ভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ত্রিমাত্রিক, এ প্রকল্পের আওতায় ৩০০ জন তরুণ তরুণীকে চার মাসব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দিবে এবং ৩০০ জনের মধ্যে বাছাইকৃত ১০০ জন তরুণ তরুণীকে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করবে ৷ এ প্রকল্পের বরাদ্দ রাখা হচ্ছে ৯০ লক্ষ টাকা ৷ প্রধান অতিথি বলেন প্রকল্পটি যদি সফল হয় তাহলে বরাদ্দ আরো বৃদ্ধি পাবে ৷ তিনি প্রশিক্ষনার্থীদেরকে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ঠিকমত কাজের লাগানো জন্য পরার্মশ দেন ৷

অনুষ্ঠানে সভাপতি তরুণ কান্তি ঘোষ বলেন এ এলাকার মানুষের উন্নয়ন করা হচ্ছে
বর্তমান সরকারের স্বপ্ন ৷ তিনি প্রশিক্ষনার্থীদেরকে নির্ভয়ে প্রশিক্ষণ গ্রহণ করা জন্য আহবান জনান৷

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম, প্রকল্পের পরিচালক আশীষ কুমার বড়ুয়া ও ত্রিমাত্রিক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী  মো. ওমর ফারুক ৷





আর্কাইভ