শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ইউপিডিএফের বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ইউপিডিএফের বিক্ষোভ
বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুইমারায় ইউপিডিএফের বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত ’ভূমিদস্যু হামলাকারী ও ফ্যাসিস্টদের হাতে জনগণ নিরাপদ নয়’ শ্লোগানে কুমিল্লা, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গুইমারায় বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ বুধবার ২৭ অক্টোবর সকাল ১১টায় ইউপিডিএফের গুইমারা ইউনিট এই বিক্ষোভের আয়োজন করে।
গুইমারা উপজেলার সাইংগুলী পাড়া এলাকায় বিক্ষোভ মিছিলের পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ’র গুইমারা ইউনিটের সংগঠক ঝিমিত চাকমার সভাপতিত্বে ও তানিমং মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জনপ্রতিনিধি: কান্তি ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা সহ-সভাপতি লিটন চাকমা।
বক্তারা বলেন, বাংলাদেশে বাঙালি-মুসলিম ছাড়াও হিন্দু, বড়ুয়াসহ বিভিন্ন জাতির বসবাস রয়েছে। প্রত্যেক জাতি নিজস্ব ধর্ম, সংস্কৃতি লালন করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘুরা সম্প্রদায়গুলো তাদের নিজেদের সংস্কৃতি ও ধর্মকর্ম পালনে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। প্রতি বছরই তাদের ধর্মীয় ও সামাজিক উৎসবের সময় হামলা, মূর্তি-মন্দির ভাংচুর করে দেওয়া হয়। সম্প্রতি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে দুর্গাপূজা মন্ডপে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট হয়েছে তা নজিরবিহীন। নোয়াখালী চৌমুহনীর যে মন্দিরটি ’৭১ সালে পাকিস্তানি হানাদারদের কবল থেকে রক্ষা পেয়েছে এবার তাও হামলা-ভাঙচুর থেকে রক্ষা পায়নি। একটি স্বাধীন দেশে সংখ্যালঘুদের ওপর এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের জন্য বড়ই লজ্জার!
বক্তারা আরো বলেন, ক্ষমতাসীন সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও কার্যত ধর্মান্ধ গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠেছে। যার কারণে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলাগুলো ঠেকাতে সরকার তেমন কার্যকর কোন উদ্যোগ নেয়নি। সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে নিশ্চয় পরপর এভাবে হামলার ঘটনা ঘটতো না। সংখ্যালঘুদের রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বক্তারা দেশের বিচারহীনতার কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে এ যাবত অসংখ্য সাম্প্রদায়িক হামলার ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এসব ঘটনার কোনটিরই বিচার হয়নি। উপরন্তু হামলাকারী দুর্বৃত্তরা সরকারের ছাত্রছায়ায় থেকে দিন দিন আরো ক্ষমতাশালী হয়ে উঠছে। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বলবৎ রেখে পাহাড়ি জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, উচ্ছেদ প্রক্রিয়া অতীতের চেয়ে আরো বেশি জোরদার করা হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির-ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভবিষ্যতে যাতে এ ধরনের হামলার ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল সংখ্যালঘু জাতিসমূহের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)