শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা ইউপি নির্বাচনে ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার
মাটিরাঙ্গা ইউপি নির্বাচনে ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ২য় ধাপে আগামী ১১নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় ৪ইউনিয়নে ৪ বিদ্রোহী প্রার্থীকে যুবলীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কারকৃতরা হলেন : মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ুন কবীর (আনারস), বড়নাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াছ (চশমা), মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য ও গোমতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসেন লিটন (আনারস), ও বেলছড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুন মিয়া (আনারস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেও তারা দলের গুরুত্বপুর্ন পদে থেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। যা আওয়ামী যুবলীগের দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে মর্মে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর পরামর্শে তাদেরকে দল থেকে সাময়িক বহিস্কার করা হলো।
এ বিষয়ে তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুমায়ুন কবীর বলেন, আমিসহ ৪ প্রার্থীকে অব্যাহতি দেয়ার খবর শুনেছি তবে এখনও হাতে চিঠি পাইনি।
এর আগে মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জমির আলী ভুঁইয়া ছাড়াও দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় চার আওয়ামীলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১