শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে অস্ত্র ব্যবসায়ী সেলিম গ্রেপ্তার
রাউজানে অস্ত্র ব্যবসায়ী সেলিম গ্রেপ্তার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র, গুলিসহ মো. সেলিম উদ্দিন (২৭) নামে এক এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেল হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি তাজা কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ। ধৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেলিম উদ্দিন হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের নুরুচ্ছাফা বাবুলের ছেলে।
এবিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার দরগাহ বাজার এলাকার যাত্রী ছাউনীতে চেকপোস্ট বসানো হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্য বের হওয়া এক অস্ত্রধারীর তথ্য পেয়ে অস্ত্রসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
আজ ৫ নভেম্বর শুক্রবার তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন রাউজানের জনি
রাউজান :: দুই দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে মো: জয়নাল আবেদীন (জনি) ৩৮। গত বুধবার সিএনজি অটোরিকশা করে সকালে বাড়ি ফিরার পথে চট্টগ্রামের রাউজান উপজেলার কাপ্তাই-মহাসড়রে কাল্লা মরাটেক নাম স্থানে একটি গরু বাহি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থালে গুরুত্বর আহত হয় জনি। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগীতায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় (৫-নভেম্বর) শুক্রবার দুপুরে দিকে তার মৃত্যু হয়। সেই উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত: পিয়ার মোহাম্মাদের পুত্র। তার বিবাহীত জীবনে এক ছেলে এক ময়ে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাউজান ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান রাসেল জানান, “জনি কসাই কাজ করতেন, ঘটনার দিন সকালে কাজ করে বাড়ি আসার পথে তাকে একটি ট্রাক ধাক্কা দিলে তার ব্যাপক রক্তহরন হয়। দুইদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতে (আইসিও) থেকে শুক্রবার তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন”।





বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার