শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩য় পরিচালনা বোর্ড সভা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩য় পরিচালনা বোর্ড সভা
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩য় পরিচালনা বোর্ড সভা

---

ষ্টাফ রিপোর্টার :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৪.২০মিঃ) ১৬ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নির্মিত বোর্ড রুমে ২০১৫-১৬ অর্থ বছরের ৩য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বোর্ড সভা জন্য প্রস্তুতকরণ বোর্ড রুম শুভ উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি ৷ পরিচালনা বোর্ড সভায় তিনি সভাপতিত্ব করেন ৷ সভায় মূল আলোচ্য বিষয়গুলো হলো গত ১১ নভেম্বর ২০১৬  তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ফেব্রুয়ারি’২০১৬ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা৷

শুরুতেই পরিচালনা বোর্ড সভায় সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি সূচনা বক্তব্য রাখেন ৷ এতে তিনি বাংলাদেশসহ বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের এসডিজি চুক্তিতে স্বাক্ষর করেছে বলে বোর্ড সভা সকলকে অবহিত করেন ৷ এসডিজিতে ১৭ টি লক্ষ রয়েছে, লক্ষসমূহ বাস্তবায়নে উদ্দেশ্যে কাজ করা জন্য তিনি বোর্ড সভা সকলকে আহবান জানান ৷

সভাপতি মহোদয় পরিচালনা বোর্ড সভায় সম্মানিত সকল সদস্যকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পরিদর্শন করা জন্য আহবান জানান ৷ সভায় বিবিধ আলোচনায় উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানে সামাজিক সুবিধাদি উন্নয়ন ও রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্প নিয়ে ও বিস্তারিত আলোচনা হয়৷

এ সভায় পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ , বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম , সদস্য-বাস্তবায়ন মোঃ মনজুরুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব  এবিএম নাসিরুল আলম, সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক  মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ শহীদুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ, উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগানের সামাজিক সুবিধাদি উন্নয়ন এবং রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সুখময় চাকমা ও উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)