রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরবাস » বিয়ের স্বপ্ন পূরণ হলো না রাউজান প্রবাসী ফরহাদ এর
বিয়ের স্বপ্ন পূরণ হলো না রাউজান প্রবাসী ফরহাদ এর
রাউজান প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্রাগন মার্ট ২ এর সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কায় রাউজানের ইমতিয়াজ উদ্দীন ফরহাদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ফরহাদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দৌলত কাজীর বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের পুত্র। দুই ভাই, দুই বোনের মধ্যে ফাহাদ তৃতীয়।
পরিবার সূত্রে জানা যায়, আসছে ডিসেম্বর মাসের দিকে দুবাই থেকে বাড়ি আসার কথা, দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। কিন্তু ফরহাদের বিয়ে করা হলো না আর। দুবাই থেকে লাশ হয়ে দেশে আসবেন রাউজানের ফরহাদ।
২০১১ সালে পরিবারের ভাগ্য পরিবর্তন করতে ফরহাদ প্রবাসে যান। কিন্তু ভাগ্যর কি নিরম পরিহাস। সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল প্রবাসী ফরহাদ। নিজ গ্রাম জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।





যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত