শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে নিহত এক, দগ্ধ সাত
সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে নিহত এক, দগ্ধ সাত
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগরনন্দিনী ৩ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে সুকানী কামরুল ইসলাম নিহত এবং ৭ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ৮ টারদিকে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি ফায়ার সার্ভিস কতৃপক্ষ এবং প্রতক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে জাহাজ থেকে অকটেন খালি করার সময় পাম্পটি বিকল হয়ে যায়। আজ সকালে মেরামতের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এতে জাহাজে থাকা ১৩ জন কর্মীর মধ্যে ৮ জন কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিস্ফোরনের কারনে জাহাজের তলদেশে ফাটলের সৃষ্ঠি হয়ে পানি ঢুকতে শুরু করেছে। জাহাজাটি রক্ষায় কাজ করছে উদ্ধারবারিরা। জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারসহ প্রশাসনের কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করে জাহোজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।





শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা