শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ইসরাত জাহান রুম্পা (১৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে নজরুল ইসলামের স্ত্রী।
আজ শুক্রবার ১২নভেম্বর দুপুরে ইশরাত জাহান রুম্পা (১৮) কে তার স্বামী ও শশুর বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়াহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে যায়, পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজমীর মাহমুদ ইশরাতকে মৃত ঘোষণা করেন। নিহত ইশরাত জাহান রুম্পার বড় বোন নুসরাত জাহান মুক্তা বলেন, তার দেবর নজরুল ইসলাম চলতি বছরের এপ্রিল মাসে জোর করে তার ছোট বোন ইশরাত জাহান রুম্পাকে বিয়ে করে। বিয়ের সময় উভয় পরিবারের কেউ রাজী ছিলো না। পরবর্তীতে নজরুল ইসলাম ইশরাত জাহানকে তাদের বাড়ীতে নিয়ে আসে। নজরুল ইসলাম বেকার থাকায় আমার বাবা ১৩ লাখ টাকা দিয়ে তাকে একটি হাইস গাড়ী কিনে দেয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সে আমার বোনকে মারধর করতো। সর্বশেষ গতকাল রাতেও নজরুল ও আমার শাশুড়ী জ্যোৎস্না আরা বেগম, ননদ তাসলিমা আক্তার আমার বোনের সাথে ঝগড়া করে। শুক্রবার সকালে আমার শাশুড়ী ও ননদ সহ আমরা একটি বিয়ের দাওয়াতে যাই। এসময় বাড়ীতে আমার বোন ইশরাত জাহান রুম্পা ও তার স্বামী নজরুল ইসলাম ছিলো। শুক্রবার দুপুর দেড়টায় আমার জা (ভাসুরের স্ত্রী) শাশুড়ীকে ফোন দিয়ে বলেন বাড়ীতে ঝামেলা হয়েছে ইশরাত জাহান আত্মহত্যা করেছে। তাকে কমফোর্ট হাসপাতালে নিয়ে এসেছি। তাড়াতাড়ি আসেন। সেখান থেকে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমরা সেখানে গিয়ে দেখি তার নিথর দেহ পড়ে আছে। তিনি আরো বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারে না। তাকে তার স্বামী মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এবিষয়ে তার স্বামী নজরুল ইসলাম, শাশুড়ী জ্যোৎস্না আরা বেগম, ননদ তাসলিমা আক্তারকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)