শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি সদস্য হত্যায় অভিযুক্ত আরিফ গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » ইউপি সদস্য হত্যায় অভিযুক্ত আরিফ গ্রেফতার
রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি সদস্য হত্যায় অভিযুক্ত আরিফ গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুর রউফ মিয়াকে (৪২) হত্যার ঘটনায় অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।

র‌্যাব-১৩ জানায়, শনিবার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড় থেকে মূল অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে দিনাজপুরে হেফাজতে রাখা হয়েছে। রবিবার এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

গ্রেফতার আরিফ মিয়া লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন রউফ। পথে বামুনিরপাড়া এলাকায় গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন সড়কে একটি ব্রিজের সংস্কার কাজ চলায় তিনি মোটরসাইকেল থেকে নেমে হেঁটে ওই স্থান পার হচ্ছিলেন। এ সময় কয়েকজন দুবৃর্ত্ত আবদুর রউফের পথ রোধ করে তাঁকে অতর্কিতভাবে লোহার রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এ সময় আবদুর রউফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, রউফের ওপর হামলাকারী যুবকের নাম আরিফ। এদিকে এ ঘটনার পর শুক্রবার রাতেই উত্তেজিত জনতা এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় আরিফ মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আরিফের আস্তানা হিসেবে পরিচিত স্থানীয় একটি ক্লাবঘরও গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবসী। হত্যার ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কয়েক হাজার শোকার্ত মানুষ গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

গুলিবিদ্ধ হামিদুল, চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু

গাইবান্ধা :: নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধা সদরের বল্লমঝাড়ে গুলিবিদ্ধ হামিদুল চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রংপুর মেডিকেলে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হামিদুলের শ্যালক আরিফুল।

নিহত হামিদুল বল্লমঝাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের রুকুর সমর্থক ছিলেন। সে ওই ইউনিয়নের দক্ষিণ ধানঘড়ার গ্রামের আবু সরকারের ছেলে।

দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়, মালিবাড়ী, গিদারী ও রামচন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে শিশুসহ ২৫ জন আহত হয়। বৃহস্পতিবার রাতেই গুরুতর আহত অবস্থায় শিশুসহ ২জনকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়।

এসময় গিদারী ইউনিয়নের নৌকা প্রতীকে হারুনুর রশীদ ইদু ও গিদারী ইউপির আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, বল্লমঝাড় ইউনিয়নের চান মিয়া, হামিদুল ও রামচন্দ্রপুর ইউনিয়নের রাসেল গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরেরদিন অবস্থার অবনতি হলে হামিদুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে রোববার (১৪ নভেম্বর) সকাল ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।

ভোটগণনা শেষে ব্যালট বক্স ও নির্বাচনী সরাঞ্জামাদী ভোট কেন্দ্র থেকে নিয়ে আসার সময় সমর্থকরা বাধা দেয়ায় পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। সেখানেই হমিদুল গুরুতর আহত হন।





আর্কাইভ