শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
প্রথম পাতা » ঝালকাঠি » জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা
শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী ৩-এ বিস্ফোরণে আগুন লাগলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেননি শ্রমিকরা। ফলে ইঞ্জিন ও পাম্পকক্ষে দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনেরই মৃত্যু হয়।
বিস্ফোরণের পরে জাহাজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভেতরের বিদ্যুতের সংযোগ ও ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। জাহাজের ভেতর থেকে গত বুধবার সকালে ৯ লাখ ২৩ হাজার লিটার ডিজেল খালাস করা হয়।
একই মালিকের সাগর নন্দিনী ২ নামে আরেকটি জাহাজ এসে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ডিজেল নামিয়ে নেয়। ওই জাহাজ থেকে ঝালকাঠির পদ্মা ডিপোতে ডিজেল খালাস করা হয়।এদিকে, দুর্ঘটনায় মৃত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাহাজের মালিক শেখ হাফিজুর রহমান। দগ্ধ অবস্থায় তাদের ঢাকায় নেওয়া ও চিকিৎসার ব্যয়ও তিনি বহন করেছেন বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় নোঙর করে রাখা ‘সাগর নন্দিনী ৩’ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ঘটনাস্থলেই জাহাজের সুকানি কামরুল ইসলামের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত আরো ৫ শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।
বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, জাহাজে বিস্ফোরণে দগ্ধ হয়ে মোট ৭ জন হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামের দুজনকে ছেড়ে দেওয়া হয়। ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির ডিপো সূত্র জানায়, ১০ নভেম্বর সাগর নন্দিনী ৩ জাহাজটি ঝালকাঠির ডিপোতে জ্বালানি তেল খালাসের জন্য আসে। জাহাতে ১৫ লাখ লিটার পেট্রল, অকটেন ও ডিজেল ছিল।
১২ নভেম্বর সকালে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ৮ শ্রমিক তা মেরামতের কাজ শুরু করেন। এ সময় বিস্ফোরণ ঘটলে ইঞ্জিন ও পাম্পকক্ষে আগুন লেগে যায়।
শ্রমিকরা কেউ সেখান থেকে বের হতে পারেননি। আগুন ও ধোয়ার কারণে তারা অগ্নিনির্বাপক যন্ত্র (ছোট সিলিন্ডার) ব্যবহার করতে পারেনি। জাহাজের ওপরে ছিলেন ৫ জন শ্রমিক। তাদের মাধ্যমে খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ইঞ্জিন ও পাম্পকক্ষ থেকে শ্রমিকদের উদ্ধার করে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, যে দুটি কক্ষে আগুন লেগেছে, সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। ফায়ার সার্ভিসকর্মীরা ভেতরে ঢুকে শ্রমিকদের উদ্ধার করেন।
কয়েকজন শ্রমিক সেখানেই অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনার সময়ই মারা যান। অগ্নিনির্বাপক যন্ত্রগুলো আমরা পরীক্ষ করেছি, সবগুলোরই মেয়াদ ছিল। কিন্তু কেউ তা ব্যবহার করার আগেই দগ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এসএসইচআর নেভিগেশন কম্পানির নির্বাহী পরিচালক মাহাতাবুর রহমান স্বপন বলেন, বিস্ফোরণের সময়ই শ্রমিকরা দগ্ধ হন। ফলে তারা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেননি।
আমাদের জাহাজে যারা ছিলেন, তারা প্রত্যেকেই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে পারেন। জাহাজে ৭টি অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। সবগুলোরই মেয়াদ আছে। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে।
ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির ডিপো সুপারিনটেন্ডেন্ট মো. আখের আলী বলেন, আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেছি। এ বিষয়ে বিস্তারিত জাহাজের মালিককে জানানো হয়েছে।
তিনি শ্রমিকদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের পরিবারে কেউ যোগ্য ব্যক্তি থাকলে তাদের জাহাজে চাকরি দেওয়ার কথাও বলেছেন তিনি। দুর্ঘটনাকবলিত জাহাজটি বর্তমানে ঝালকাঠিতে আছে। জাহাজটিতে বিদ্যুত লাইন ও ইঞ্জিনে ত্রুটি রয়েছে।
সাগর নন্দিনী ২ জাহাজের সুপারভাইজার বেল্লাল হোসেন বলেন, জাহাজ থেকে সব ডিজেল খালাস করা হয়েছে। এখন আমরা ঢাকার উদ্দেশে রওয়ানা করেছি। দুর্ঘটনার শিকার জাহাজটি মেরামতের পরে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো.জোহর আলী বলেন, আমি নিজেই জাহাজের মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি নিহত শ্রমিকদের পরিবারকে দ্রুত সহায়তার কথা বলেছেন। আমরা এ ব্যাপারে সার্বিক খোঁজখবর রাখছি।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)