শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » শেরে-বাংলা একে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ পেলেন সাংবাসিকদারদিক আক্কাস সিকদার
প্রথম পাতা » ঝালকাঠি » শেরে-বাংলা একে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ পেলেন সাংবাসিকদারদিক আক্কাস সিকদার
শনিবার ● ২০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরে-বাংলা একে ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২১ পেলেন সাংবাসিকদারদিক আক্কাস সিকদার

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম আককাস সিকদারের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।
ঢাকাস্থ শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঢাকা বিজয়নগর হোটেল ৭১ এর বল রুমে “স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এর পক্ষ থেকে গুনীজন হিসেবে লালন কন্যা ফরিদা ইয়াসমিন এবং অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেয়া হয় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল টোয়েন্টিফোর ও যুগান্তরের জেলা প্রতিনিধি মো. আক্কাস সিকদারসহ ৩০ জনকে । সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বিচাপতি মো. নিজামুল হক নাসিম চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লালন সঙ্গীত শিল্পী ফরিদা ইয়াসমিন, সাংসদ শামীম ওসমানের সহধর্মিনী নারায়নগঞ্জ মহিলা সংস্থার সভানেত্রী সালমা ওসমান লিপি ও দেশের ৫জন সাংবাদিকসহ ৩০ জন গুনী ব্যক্তির হতে এ এ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহা-সচিব মো. আর. কে রিপন।
পুলিশের বাধায় পন্ড হয়েছে ঝালকাঠি বিএনপির দোয়া অনুষ্ঠান
ঝালকাঠি :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতেও দোয়া-মোনাজাতের আয়োজন করে জেলা বিএনপি। পূর্বচাঁদকাঠিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সেখানে গেলেও দলীয় কার্যালয়ের তালা খুলতে দেয়নি পুলিশ।
বিএনপি’র নেতাকর্মীরা সেখান থেকে ফিরে গিয়ে মহিলা কলেজ রোড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন’র চেম্বারে বসলে সেখান থেকেও পুলিশের বাধার মুখে পরতে হয় তাদের।
জেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কমনায় দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সকাল থেকে জেলা বিএনপির অফিসের তালা খুলতে দেয়নি পুলিশ। পরে নেতৃবৃন্দকে নিয়ে চেম্বারে বসলে চেম্বারের গেটের সামনে পুলিশ অবস্থান নিয়ে নেতাকর্মীদের ঢুকতে দেয়নি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জামাল, এডভোকেট মাহেব হোসেন, এডভোকেট মিজানুর রহমান মুবিন, এডভোকেট শামীম আলম, শওকত হোসেন খোকন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম আজম খান সোহান প্রমুখ।
ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) মো. আব্দুল মালেক জানান, বিএনপির কর্মসূচী পালনে কোন অনুমতি ছিলো না। তাই তাদেরকে প্রকাশ্যে করতে বারণ করেছি।
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আলম খান আলো (৫০) পলাতক রয়েছে। আলো উপজেলার মেরুহার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। সে বরিশাল পোর্ট রোডে মাছের ঘাটের লোবার সরদার।
মেয়েটির পরিবার জানায়, পড়ালেখার জন্য মেয়েটিকে নলছিটির নানা বাড়িতে থাকে। সে ওখানকার একটি কওমি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। তাঁর বাবা বরিশালে রিকশা চালায়। মা বাবা দুজনেই বরিশালে থাকে। গত বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে আসলে নানী তাকে ভাত খেতে দিয়ে জরুরী কাজে বের হয়। এ সুযোগে আলম খান আলো ঘরের ভেতরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। নানী এসে এ ঘটনা দেখে ফেলেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আলো। বৃহস্পতিবার রাতে মেয়েটির নানা বাড়িতে আলোর আত্মীয় মো. আনিচের নেতৃত্বে স্থানীয় আজিজ বক্স, আলী আকাবর ও খলিল মিমাংসার জন্য বৈঠকে বসেন। তাঁরা অভিযুক্ত আলোকেও খবর দিয়ে সেখানে আনে। বৈঠকে ধর্ষণের বিচার করা হয় ১০টি জুতার বাড়ি ও ৫০ হাজার টাকা জরিমানা। বৈঠক শেষে উপস্থিত লোকজনের সামনেই জুতার বাড়ি দেওয়া হয় আলোকে। ৫০ হাজার টাকা ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার কথা বলে চলে যান আলো। এর পর থেকেই আলো গাঢাকা দেয়, তাঁর সেলফোনটিও বন্ধ করে রাখে। এ ব্যাপারে মিমাংসাকারী কেউ কথা বলতে রাজি হয়নি।
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, মেয়টির বাবা মা প্রথমে বিষয়টি অস্বীকার করেছিল, এখন আবার ঘটনা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই আবারো পুলিশ পাঠিয়েছি। ধর্ষণের ঘটনা কোনক্রমেই স্থানীয়ভাবে মিমাংসাযোগ্য নয়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)