শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » এই অঞ্চলের সর্বাঙ্গীন মুক্তি নেতাজী সুভাষ চন্দ্র ও বঙ্গবন্ধুর আদর্শেই : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » ঢাকা » এই অঞ্চলের সর্বাঙ্গীন মুক্তি নেতাজী সুভাষ চন্দ্র ও বঙ্গবন্ধুর আদর্শেই : স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এই অঞ্চলের সর্বাঙ্গীন মুক্তি নেতাজী সুভাষ চন্দ্র ও বঙ্গবন্ধুর আদর্শেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চর্চায় এই অঞ্চলের সর্বাঙ্গীন মুক্তি রচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার দুপুরে ‘নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য নেতাজী ও বঙ্গবন্ধুর সংগ্রামের পথ অভিন্ন। বঙ্গবন্ধু নেতাজীর দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত ছিলেন, যা তাঁর বিভিন্ন লেখাতে আমরা দেখতে পাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর অনুসৃত পথে সম্বৃদ্ধ ও প্রগতির বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন; সেখানেও নেতাজীর আদর্শ আমাদের পাথেয়। বিশেষ করে, নেতাজীর অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আদর্শ সমকালেও আমাদের নিরন্তর পথ দেখিয়ে চলেছে। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষদের নিয়ে আজাদ হিন্দ ফৌজের যে ভারত অভিযান পরিচালিত করেছিলেন তা সকল যুগের এক বিরল দৃষ্টান্ত। ’

নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটি, বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটি, বাংলাদেশের সদস্য সচিব ও ভারত সরকারের নেতাজীর ১২৫ জন্মবর্ষ উদযাপনে হাই লেভেল কমিটির সদস্য আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, চ্যানেল আই এর পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, গণমাধ্যম ব্যক্তিত্ব রাশেক রহমান।

আয়োজনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশে নেতাজী চর্চার ভূয়শী প্রশংসা করেন ভারতের দিল্লি এবং কলকাতার নেতাজী গবেষক ও অনুরাগীরা। কলকাতা থেকে যুক্ত হন নেতাজী বিশেষজ্ঞ ড. জয়ন্ত চৌধুরী, বোধিস্বত্ত্ব তরফদার, প্রিয়ম গুহ, মৃন্ময় ব্যানার্জী, দিল্লি থেকে শুভম শর্মা প্রমুখ।
অনুষ্ঠানের সুরের ধারার শিল্পীদের জাগরণী সঙ্গীতে শুরু হওয়া অনুষ্ঠানের সংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বাংলাদেশে নেতাজী ও বঙ্গবন্ধুর স্মৃতিধন্য স্থানসমূহে যাবে চেতনা যাত্রা

অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রার আয়োজন মূলতঃ দুই মহান নেতার জন্মোৎসবকে ঘিরে। নেতাজীর ১২৫ জন্মবর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই চেতনা যাত্রার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জনপদে তাদের স্পর্ষধন্য স্থানসমূহে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তরু প্রজন্মকে নেতাজী-বঙ্গবন্ধুর মহান আদর্শের চর্চায় উদ্বুদ্ধ করব।





ঢাকা এর আরও খবর

কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

আর্কাইভ