বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার
রামগড়ে মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ২কেজি গাঁজাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যাবসায়ী মনির হোসাইন (৩৪) মানিকছড়ি এলাকার বাসিন্দা মৃত চাঁন মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইপুল কাঁচাবাজারে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মনির হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
এসময় ২কেজি গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। অপর ২আসামি পালিয়ে যায়।
রামগড় থানার উপ পরিদর্শক আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মনির হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের