শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » অ্যাক্রিডিটেশন কার্যক্রম পর্যবেক্ষণে আইএবি’র চুয়েট স্থাপত্য বিভাগ পরিদর্শন
প্রথম পাতা » চট্টগ্রাম » অ্যাক্রিডিটেশন কার্যক্রম পর্যবেক্ষণে আইএবি’র চুয়েট স্থাপত্য বিভাগ পরিদর্শন
বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অ্যাক্রিডিটেশন কার্যক্রম পর্যবেক্ষণে আইএবি’র চুয়েট স্থাপত্য বিভাগ পরিদর্শন

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। মূলত আইএবি কর্তৃক স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন উপলক্ষ্যে গতকাল ১৪ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২১ খ্রি. সকাল ৯.০০ ঘটিকায় এই পরিদর্শন করেন। পর্যবেক্ষক দলের মধ্যে ছিলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থপতি হারুন-উর-রশিদ, ভিসতা আর্কিটেকচারাল কনসালটেন্টের প্রধান স্থপতি দেওয়ান শামসুল আরিফ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া। এ সময় তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক কাজ পর্যবেক্ষণের সাথে সার্বিক সুযোগ-সুবিধা যেমন স্টুডিও, ক্লাসরুম, জুরি রুম, শিক্ষকদের রুম, লাইব্রেরি, ল্যাব ইত্যাদি পরিদর্শন করেন। পরে বিভাগের পক্ষ থেকে একটি ইন্ট্রোডাকটরি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক বিপ্লব কান্তি বিশ্বাস । ডকুমেন্ট মূল্যায়ন ও ভেরিফিকেশন শেষে ফ্যাকাল্টি এবং অ্যালামনাইদের সাথে প্রতিনিধি দলটি আলোচনা ও মতবিনিময় করেন।

পরে বিকাল ০৩.৩০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধি দলের সাথে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, স্থাপত্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বর্তমান বিভাগীয় প্রধান জনাব কানু কুমার দাশ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) কর্তৃক চুয়েট স্থাপত্য বিভাগ অতি শীঘ্রই স্বীকৃতি পাবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।





আর্কাইভ