বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ইউপি নির্বাচন : স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোট গ্রহন ৩০ ডিসেম্বর
মহালছড়িতে ইউপি নির্বাচন : স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোট গ্রহন ৩০ ডিসেম্বর
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি :: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া একটি কেন্দ্রে পূনরায় ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। স্থগিত হওয়া কেন্দ্রটিতে প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান পদে - ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৩ জন, সাধারণ সদস্য পদে ৫ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে এর মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট পূনরায় ভোটগ্রহন হবে ৩০ ডিসেম্বর। এই কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫ জন।
গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ১ টি কেন্দ্র ভোট জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে স্থগিত ঘোষণা করা হয়। বাকি ৮ টি কেন্দ্রের ফলাফলেচেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ২১২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছেন ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের