সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় আ’ লীগ-বিএনপি : প্রধান দুই দলে দুই ভাই
দীঘিনালায় আ’ লীগ-বিএনপি : প্রধান দুই দলে দুই ভাই
দীঘিনালা :: মনির ফরাজি ও ছগির ফরাজি আপন দুই ভাই। মনির ফরাজি দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অপর ভাই ছগির ফরাজি দীঘিনালা উপজেলা বিএনপির সহ-সভাপতি।
আগামীতে অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপির কাউন্সিলে সহ-সভাপতির পদ ছেড়ে সাধারণ সম্পাদক হতে চান ছগির ফরাজি। এজন্য প্রচারের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে পোস্টারিংও করেছেন তিনি। এদিকে একই পরিবারের দুই ভাই রাজনৈতিক বড় দুই দলের নেতৃত্ব দেওয়ার কৌশল নিয়ে উপজেলা বিএনপির মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে। চলছে সর্বত্র আলোচনা সমালোচনা।
নাম প্রকাশ না করার শর্তে দীঘিনালা উপজেলা বিএনপির এক নেতা বলেন, একই পরিবারে এক ভাই আওয়ামী লীগ নেতা আবার আরেক ভাই বিএনপি নেতা। এতে করে আমাদের বিএনপির সাধারণ নেতাকর্মী হয়রানির শিকার হতে পারেন। নিজেদের পছন্দ না হলে আবিষ্কার-বহিষ্কারের ঘটনা ঘটতে পারে। দুই ভাইয়ের লিয়াজো মেইনটেইনে বিএনপির মূল শ্লোগান বাধাগ্রস্ত হতে পারে। আগামী কাউন্সিলে ছগির ফরাজিকে সাধারণ সম্পাদক করা উপজেলা বিএনপির জন্য মোটেও ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন