শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » এসএসসি’র ফলাফলে দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
প্রথম পাতা » ময়মনসিংহ » এসএসসি’র ফলাফলে দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড
বৃহস্পতিবার ● ৩০ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসএসসি’র ফলাফলে দেশসেরা ময়মনসিংহ শিক্ষা বোর্ড

--- ময়মনসিংহ প্রতিনিধি :: এবার এসএসসি পরীক্ষার ৯৭ দশমিক ৫২ শতাংশ পাস করে দেশসেরা ফলাফল করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এতে মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। আর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।

এ বোর্ডের অধীনে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাস করেছে ৬৪ হাজার ৭৫৩ জন, পাসের হার ৯৬ দশমিক ৮১। আর ছাত্রী পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮ দশমিক ২৭।

বিজ্ঞান শাখায় পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখায় ৯৭ দশমিক ৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩ দশমিক ৭০ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪ জেলার মধ্যে নেত্রকোণা জেলায় পাসের হার ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুর জেলায় ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহ জেলায় ৯৭ দশমিক ৩৩ শতাংশ এবং শেরপুর জেলায় ৯৭ শতাংশ।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ হাজার ২৯২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৭টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)