শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে সিএনজি’র ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রীর মৃত্যু
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে সিএনজি’র ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রীর মৃত্যু
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে সিএনজি’র ধাক্কায় ২য় শ্রেণির ছাত্রীর মৃত্যু

--- আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে সিএনজির ধাক্কায় শাম্মি আকতার (৮) নামের ২য় শ্রেণির এক শিশু কন্যা ঘটনাস্থলেই মারা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ক্ষিরাপাড়া নামকস্থানে গাবতলী-সুখানপুকুর সড়কের উপর এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই সময় গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের কেশবেরপাড়ার প্রবাসী আব্দুল হান্নান প্রামানিকের মেয়ে শাম্মি আকতার তার মায়ের হাত ধরে সুখানপুকুর ইউনিয়নের খিরাপাড়ায় মহিলা ওয়াজ মাহফিল শুনতে যায়। ফেরার পথে রাস্তা থেকে একটু দূরে দাড়িয়ে ছিল। হঠাৎ এক ঘাতক সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে শাম্মি আকতারকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত জখম গুরুতর আহত শাম্মি আকতার মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শাম্মি আকতারের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাম্মি আকতার স্থানীয় কেশবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শাম্মি আকতারের মৃত্যুর খবর পেয়ে থানার এস.আই জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট
বগুড়া :: বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের আটবাড়ীয়া মধ্যপাড়ায় রাজু আহম্মেদ স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট গতকাল ৮ই জানুয়ারী শনিবার বিকাল ৩ঘটিকায় স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ ঢাকা জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাট এর প্রোগ্রাম অফিসার মাঈনুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউপির সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী শিল্পী আলম, সোনারায় ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম বাবু। সাংবাদিক রফিকুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সোনারায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জুলফিকার রহমান শ্যামল, সমাজসেবক মাইদুল ইসলাম, আলরাফুল আলম জাদু, আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, আব্দুল হান্নান, রাব্বী আহম্মেদ’সহ গন্যমান ব্যক্তিবর্গ। খেলায় মহাস্থান বিপুল একাদশ বনাম মহিমাগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করে।

গাবতলীতে গুলিতে নিহত চার পরিবারকে ২ লাখ টাকার অনুদান দিলেন রবিন খান
বগুড়া :: বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা ভোট কেন্দ্রে গুলিতে নিহত ৪পরিবারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে মোট ২লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত ৮ব্যক্তির প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ৪০হাজার টাকর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বগুড়া পৌর আ’লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন তাঁর ব্যক্তিগত তহবিল হতে এই আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক ও নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফুর, বালিয়াদিঘী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, সহ-সভাপতি আবু হারেছ সরকার, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকি, যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আকতারুজ্জামান দুলু, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মিঠু, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রতন পাইকার’সহ আরো অনেকে। উল্লেখ, ৫ই জানুয়ারিতে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাইহাটা ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪জন মারা যান এবং আহত হন কমপক্ষে ৮জন। নিহতরা হলেন, কালাইহাটা গ্রামের ইফাত উল্লাহ প্রামানিকের ছেলে আব্দুর রশিদ (৬০), মকবুলের ছেলে আলমগীর (৪০), ছহির উদ্দিনের ছেলে খোরশেদ (৭০) এবং খোকনের স্ত্রী কুলসুম (৩৫)।





বগুড়া এর আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল
শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু
বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)