শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় নিহত ৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় নিহত ৬
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় নিহত ৬

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় একের পর এক নিহত হচ্ছে। নিহতের পরিবার গুলো কিভাবে সন্তানদের নিয়ে বেচে থাকবে তা হতাশায় পড়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে কল্লোল হোসেন (৩৫) নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ অস্ত্রধারীরা। তিনি উপজেলার বগুড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। এর আগে সকালে আবদুর রহিম নামে আরেক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৩ ডিসেম্বর নির্বাচনী সহিংসতায় তিনি আহত হয়েছিলেন। শনিবার নির্বাচনী সহিংসতায় মারা যাওয়া অখিল সরকার ইটভাটায় কাজ করতেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারংটিয়া ইউনিয়নের ভোটার নন তিনি। থাকতেন আশ্রয় প্রকল্পের শ্বশুরবাড়িতে। নিজ বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। হারান আলীও থাকতেন কাঁচেরকোল বাজারের পাশে একই আশ্রয় প্রকল্পের। তাঁরা আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ছিলেন। গত ৩১ ডিসেম্বর ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে প্রতিপক্ষের হামলায় অখিল সরকার ও হারান আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই হারান আলী মারা যান। তিনিও কৃষি শ্রমিক ছিলেন। আর অখিল সরকার ৫ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সারুটিয়া ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় নিহত আরেকজন জসিম উদ্দিন। তিনিও দীর্ঘদিন ঢাকায় থাকতেন, ঘটনার দিন সকালে বাড়িতে এসেছিলেন। প্রতিপক্ষের লোকজন ভেবেছিলেন, নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসেছে, তাই তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাঁর বাড়ি ভাটবাড়িয়া গ্রামে। তিনি ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নির্বাচনী সহিংসতায় মারা যাওয়া হারান আলীর স্ত্রী সুফিয়া বেগম জানান, তাঁর স্বামীও কোনো দিন রাজনীতি করেননি। রাজনীতি কী, তাও বুঝতেন না। শুধু নির্বাচনী প্রচার প্রচারনায় দেখতে আওয়ামী লীগের প্রার্থীর কার্যালয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছেন।

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় আহত আব্দুর রহিম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার ভোর রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। নিহতের ছেলে বউ প্রেমা খাতুনের অভিযোগ, পঞ্চম ধাপের নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর কাতলাগাড়ী পুরাতন বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকরা তাকে পিটিয়ে গুরতর আহত করেন। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যালে পাঠান। ছয়দিন আগে তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।’

শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কল্লোল হোসেন (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কল্লোল ওই্ ইউনিয়নের বারইহুদা গ্রামের আকবর খন্দকারের ছেলে। নিহতের প্রতিবেশী রফিক হোসেন জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া গ্রামের আনু বিশ্বাস ও মোকা বিশ্বাসের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে মাঠে পেঁয়াজ লাগানো অবস্থায় আনু বিশ্বাসের সমর্থক কল্লোল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কল্লোলকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:শাহনেওয়াজ ইবনে কাশেম বলেন, ছেলেটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। তার শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করছি অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, একটি ঘটনা ঘটেছে। এর পর থেকে এলাকায় উতেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে।

শৈলকুপা পৌর ভবনে হামলা ভাংচুর, মোটর সাইকেলে অগ্নিসংযোগ, আহত-১
ঝিনাইদহ :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বে ঝিনাইদহের শৈলকুপা পৌরভবনে হামলা চালিয়ে ভাংচুর ঘটনা ঘটেছে। এসময় আগুন ধরিয়ে দেওয়া একটি মোটর সাইকেলে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পৌরসভা এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে পৌর মেয়র কাজী আশরাফুল আজম ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রের সজ্জিত হয়ে পৌর ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। পুড়িয়ে দেওয়া হয় পৌরসভার ভিতরে থাকায় একটি মোটর সাইকেল। কুপিয়ে আহত করা হয় মহিদুল নামের পৌরসভার এক কর্মচারীকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত মহিদুলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, আমি তো ঢাকায় আছি। শুনলাম পৌরসভার হামলা করা হয়েছে। ইকু শিকদারের নেতৃত্বে পৌরসভার হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ওয়াহিদুজ্জামান ইকু বলেন, পৌরসভায় আমার কোন লোকজন হামলা চালায়নি। পৌর মেয়রের নিজেদের লোকজন মারামারি করে আমার উপর দোষারোপ করতে চাচ্ছে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। পৌরসভার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মাঠে আছি।

র‌্যাব-৬’র অভিযানে বগুড়া থেকে অপহৃত ভিকটিম ঝিনাইদহে উদ্ধার, অপহরনকারীকে গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহর থেকে এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় অপহরনকারী হান্নানকে গ্রেফতার করা। র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, অপহরনকারী পলাতক আসামী ভিকটিমকে নিয়ে ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা এলাকায় গোপনীয়ভাবে অবস্থান করছে। এরুপ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অপহরনকারী পলাতক আসামী ১। মো: হান্নান মিয়া(৫৬), পিতা-আব্দুল জব্বার, সাং-পান্নাতপুর, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার পূর্বক ভিকটিম’কে উদ্ধার করে। র‌্যাব-৬ আরো জানায়, অপহরনকারী পলাতক আসামী ভিকটিম এর মামার বাড়ীতে বাসা ভাড়া থাকা অবস্থায় ভিকটিমকে বিভিন্ন রকম লোভ লালসা এবং প্রলোভন দেখিয়ে ব্যর্থ হয়ে পরবর্তীতে তাকে অপহরন করার পরিকল্পনা করে। অতঃপর গত ২৬/১১/২০২১ ইং তারিখে ভিকটিমকে অপহরন করে বগুড়া হতে ঝিনাইদহ সদর থানার ধোপাঘাটা এলাকায় অবস্থান করে। সেখানে ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে, হত্যা এবং প্রাণনাশের হুমকি দিয়ে দীর্ঘদিন যাবত তাকে বন্দী করে ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা এলাকায় একটি বাসা ভাড়া করে স্ত্রীর পরিচয়ে গোপনীয়ভাবে অবস্থান করছিলো। ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরনকারী ভিকটিমকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানুষিক নির্যাতনসহ নজরবন্দী করে রাখত। বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-১২ তারিখ: ০৮/০১/২০২২ ইং ধারা-৭ এর নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ০১জন । পরবর্তীতে গ্রেফতারকৃত অপহরনকারী এবং ভিকটিমকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)