শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের শীর্ষ সস্ত্রাসী ইমু র‌্যাবের হাতে আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের শীর্ষ সস্ত্রাসী ইমু র‌্যাবের হাতে আটক
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানের শীর্ষ সস্ত্রাসী ইমু র‌্যাবের হাতে আটক

--- রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের আজিজ বাহিনীর প্রধান আজিজ উদ্দীন ইমু (৪৪) র‌্যাবের হাতে আটক হয়েছে।
১১ জানুয়ারি বিকালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন একে খান এলাকায় থেকে তাকে আটক করে বলে র‌্যাব-৭ জানিয়েছেন। শীর্ষ সন্ত্রাসী আজিজ এর বিরুদ্ধে ৫টি হত্যাসহ ১৪টি মামলার এক নম্বন আসামী। র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ২০১৫ সালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় দিনে দুপুরে যুবলীগ নেতা শহিদুল আলম (৩৫) কে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে নৃশংসভাবে হত্যা করে আজিজ বাহিনী। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। চাঞ্চল্যেকর এ হত্যাকান্ডের ঘটনায় এক নম্বর আসামী করা হয় র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে। তখন সেই বিদেশে পালিয়ে যায়। বিদেশ অবস্থান কালে আজিজ তার বাহিনীকে পরিচালনা করত। পরবর্তীতে র‌্যাব-৭ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ব্যাপক গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুুক্তি ব্যবহার অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭ জানতে পারে মামলার পলাতক মাস্টার মাইন্ড আসামী অবস্থান করছে নগরী আকবর শাহ্ এলাকায়। এ তথ্যের ভিত্তিক্তে র‌্যাব-৭ এর একটি চৌকস দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেই পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। গ্রেফতারকৃত আজিজ উদ্দিন ইমু রাউজান উপজেলার রাউজান ইউনিয়নের হরিশখান পাড়া এলাকার মৃত বজল আহাম্মদের পুত্র।
তার বিরুদ্ধে রাউজান থানায় ৫টি হত্যা মামলা ছাড়াও চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ মোট ১৪টি মামলা রয়েছে।
র‌্যাব জানান, আজ ১২ জানুয়ারী আজিজ উদ্দিন ইমুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রাউজান থানায় হস্তান্তর করেছেন। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, র‌্যাব আটক আসামী নিয়ে থানা এখনো আসেনি। আসার পথে রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)