শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন উপলক্ষে সন্ধ্যায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।

বৃহস্পতিবার সমিতির সভাপতি আফিজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর সহায়ক কমিটির সদস্য আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, সংগঠক আব্দুল আলী।

সভায় সর্বস্মতিক্রমে মুজিবুর রহমানকে সভাপতি ও বারাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২২-২৩ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ঠ পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি রুহুল আমিন, আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম ফখরুল, কার্যকরী কমিটির সদস্য আইয়ুব আলী, কাইয়ুম উদ্দিন, আব্দুল আলীম, সালেহ আহমদ।

বিশ্বনাথে এক যুবকের উপর হামলা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে শায়েক আলী (৩৬) নামে এক যুবককে উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে।

গত রোববার সাড়ে ১১টায় করপাড়া সবুরের দোকানের সামনে ঘটনাটি ঘটে। হামলাকারীরা একই এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে আনোয়ার আলী (৩২) এমদাদুল হক সাজুর (২৯), মুক্তার আলী (৩৮),আংগুর আলী (৪১), ফিরুজ আলী (৪৫) ও তাদের ভাগনা আল আমীন (২১)।

জানাযায়, গত রোববার বিকালে আহত শায়েখের ভাগনা নাঈম (১৩) কে করপাড়া মাদ্রাসার সামনে খারাপ প্রস্তাব দেয় হামলাকারী আনোয়ার আলী।

পরে নাঈম বাড়ীতে গিয়ে তার মামা শায়েখকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর আহত ওই শায়েখ হামলাকারী আনোয়ারকে ডেকে হুশিয়ারি করেন।

ওইদিন রাত সাড়ে ১১টায় একটি ওয়াজের মাহফিল থেকে বাড়ী ফেরার পথে করপাড়া সবুজের দোকানের সামনে পৌছা মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা হামলাকারী তারা ৫ ভাই ও ভাগনা মিলে ধারালো অস্ত্র নিয়ে শায়েখের উপর হামলা চালায়।

পরে স্থানীয় ও শায়েখ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত সায়েখ বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত শায়েকের ছোট ভাই লিটন মিয়া
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী বলেন, শায়েকের ভাগনা নাঈমের বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে।

ছেলেটির মাথায় নির্মম ভাবে ক‚প দেওয়া হয়েছে। আমি তাকে দেখে এসেছি।

এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনাটি শুনেছি এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসির অভিযোগ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের না জানিয়ে অভিভাবক ও মা সমাবেশ করেছেন বলে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে প্রকাশ : শাহজিরগাঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গত ১২ জানুয়ারি বুধবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের না জানিয়ে অভিভাবক ও মা সমাবেশের নামে এলাকার বখাটেদেরকে অতিথি করে ব্যানারে তাদের ছবি ছাপিয়ে সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে মহিলা ব্যতিত বিদ্যালয়ে পুরুষ অভিভাবক ও ছাত্র প্রবেশ করতে বাঁধা দেয়া হয়। শুধু মহিলাদের ছবি প্রদর্শন করে সমাবেশের আনুষ্ঠানিকতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ প্রচার করা হয়। যা এলাকার মানহানি ঘটায়।

উল্লেখ্য, লোকমুখে শুনা যায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক টাকার বিনিময়ে অনুষ্ঠানে আয়োজন করে। এলাকাবাসি শাহজিরগাঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য জোরদাবি জানান।

এলাকাবাসির পক্ষে লিখিত অভিযোগে সাক্ষর করেন হাবিবুর রহমান, শানুর আলী, ফয়জুল ইসলাম, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, রুপালী, মাহিমা বেগম, দুলাল মিয়া, কুলছুমা বেগম, আব্দুস সালাম, সাফিয়া বেগম, মানিক মিয়া প্রমুখ।

অভিযোগ অস্বীকার করে শাহজিরগাঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, অনুষ্ঠানের জন্য সভাপতিসহ সকলকে দাওয়াত দেয়া হয়েছে।

বিদ্যালয় নিয়মের মধ্য চলে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন।





সকল বিভাগ এর আরও খবর

ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান

আর্কাইভ