শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রয়াত হাজী তেরা মিয়া স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রয়াত হাজী তেরা মিয়া স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রয়াত হাজী তেরা মিয়া স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামে সাবেক ইউপি সদস্য প্রয়াত হাজী তেরা মিয়ার স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত হাজী তেরা মিয়া পরিবারবর্গের উদ্যোগে শনিবার (১৫ জানুয়ারী) মরহুমের নিজ বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সামছুল ইসলামের তত্তুবধানে এবং অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে এলাকার প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এর মধ্যে ২০০ জনকে চোখের চশমা ও ১৫০ জনকে ঔষধ প্রদান করা হয় এবং বাকী ৫০জনকে বিনামূল্যে চোখের ছানির অপারেশন (কেটারেক্ট) করা হবে।

প্রয়াত হাজী তেরা মিয়ার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী হাজী মুসলিম আলীর সভাপতিত্বে ও অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির প্রচার সম্পাদক মনোয়ার হোসেনের উপস্থাপনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সামছুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, যুক্তরাজ্য প্রবাসী ছোরাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান লিলু, অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সায়েকুর রহমান মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ, আব্দুল বাছিত বকুল, হাফসা মজুমদার ডিগ্রি কলেজের আরবি প্রভাষক মনসুর আহমদ বকুল।

স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত হাজী তেরা মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী গিয়াস উদ্দিন এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সজিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি রাসেল মিয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন।

এসময় যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন সেলিম, যুক্তরাষ্ট্র প্রবাসী উস্তার মিয়া, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, ব্যবসায়ী রাসেল আলী, এলাকার উপস্থিত ছিলেন মুরব্বি মছদ্দর আলী, আব্দুল কাইয়ূম, প্রবাসী দিলোয়ার হোসেন, সংগঠক জাহেদ মিয়া, ফখরুল ইসলাম কানন, নজির মিয়া, কাওছার আহমদ, শিহাব উদ্দিন, লাকি মিয়া, জাহেদ আহমদ, হোসাইন আহমদ প্রমুখ।

নির্বাচিত হলে সম্মানী ভাতা এতিমদের মাঝে বন্ঠনের ঘোষণা দিলেন আরশ আলী গণি

বিশ্বনাথ :: আগামী ৩১ জানুয়ারী ৬ষ্ঠ দাফে অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে ‘নৌকা’ প্রতীকে প্রতিদ্বীতা করছেন আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি।

নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রাজাগঞ্জ বাজারে ‘নৌকা’ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আরশ আলী গণি বলেন, দুনিয়াতে এবাদত করার জন্য মানুষ আসে, আর মানুষের সেবা করা এর উত্তম একটি মাধ্যম।

আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন তাহলে জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন দিয়ে ইউনিয়নের রুপ পাল্টে দেব। সরকারের দেওয়া প্রত্যেক বরাদ্ধ সততা ও নিষ্ঠার সাথে শতভাগ বাস্তবায়ন করা হবে।

নির্বাচিত হলে চেয়ারম্যানের সম্মানী ভাতা হিসেবে যা পাব, তা প্রতি মাসে একেকটি এতিম পরিবারের হাতে তুলে দেব। সর্বোপুরী আমার কাছে জনগণের হক শতভাগ সুরক্ষিত থাকবে।

আরশ আলী আরও বলেন, দীর্ঘদিন থেকে খাজাঞ্চী ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত রয়েই গেছে।

এই ইউনিয়নের জনগন উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা নিয়ে নির্বাচন করছি। আশা রাখি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে জনগন উন্নয়নের পক্ষেই অবস্থান নেবেন।

তিনি সাত দফা মৌলিক প্রতিশ্রুতি পেশ করেন। সেগুলো হলো- বিশুদ্ধ পনি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেকটি গ্রামে পর্যাপ্ত সংখ্যক গভীর নলকূপ স্থাপন। রাস্তাঘাটের সংস্কার ও প্রশস্থকরণ কার্যক্রমের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভবন সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন।

তথ্য প্রযুক্তি নির্ভর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বাস্তব সম্মত প্রদক্ষেপ গ্রহণ। ইউনিয়নের প্রত্যেকটি শহরে উন্নকরণ।

পাশাপাশি বন্যাকালিন সময়ে গ্রামগুলোকে জলাবদ্ধতা মুক্ত রাখতে খাল খনন। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত কররে লক্ষে প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ।

বিশ্বনাথে দুই ওলির বার্ষিক উরুস মাহফিল ২৫ জানুয়ারি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফরসঙ্গী হযরত শাহওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল ছমরউদ্দিন আউলিয়ার বার্ষিক উরুস মাহফিল ২৫ জানুয়ারি (বাংলা ১১ মাঘ) পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বার্ষিক উরুসে প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, শিরনী বিতরণ ও ভক্তিমূলক গান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই ওলির ভক্ত-আশেকানদের উপস্থিতি কামনা করেছেন মাজার পরিচালনা কমিটি।

বিশ্বনাথে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন শফিক চৌধুরী

বিশ্বনাথ :: ৬ষ্ঠ দাফে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় রাজাগঞ্জ বাজারে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলীর ‘নৌকা’ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা মাতৃভাষার প্রতিক নৌকা মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিতের প্রতিক, নৌকা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানের ভ্রাতৃত্বের প্রতিক।

তাই ৩১ জানুয়ারী নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত শক্তিশালী হবে, নৌকা বিজয়ী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে।

সর্বোপুরী নৌকার বিজয়ে নিশ্চিত হবে অবহেলিত বঞ্চিত খাজাঞ্চী ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়ন।
প্রধান বক্তার বক্তব্যে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী বলেন, দুনিয়াতে এবাদত করার জন্য মানুষ আসে, আর মানুষের সেবা করা এর উত্তম একটি মাধ্যম।

আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করেন তাহলে জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন দিয়ে ইউনিয়নের রুপ পাল্টে দেব।

সরকারের দেওয়া প্রত্যেক বরাদ্ধ সততা ও নিষ্ঠার সাথে শতভাগ বাস্তবায়ন করা হবে। নির্বাচিত হলে চেয়ারম্যানের সম্মানী ভাতা হিসেবে যা পাব, তা প্রতি মাসে একেকটি এতিম পরিবারের হাতে তুলে দেব। সর্বোপুরী আমার কাছে জনগণের হক শতভাগ সুরক্ষিত থাকবে।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বার, উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুব মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা আক্তার হোসেন, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সহ সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার দেব, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা পলাশ সেনাপতি, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ এবং আওয়ামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

বেতবুনিয়ায় জমে  উঠেছে  কোরবানির পশুর হাট বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩

আর্কাইভ