শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রভাবশালীদের মৎস্যঘের
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রভাবশালীদের মৎস্যঘের
মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রভাবশালীদের মৎস্যঘের

--- এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: :বাগেরহাটের মোরেলগঞ্জ জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা প্রভাবশালী ঘেরে ব্যবসায়ীদের কারনে বিলীণ হবার উপক্রম হয়েছে। জিউধরা ইউনিয়নের জয়বাংলা বাজার হয়ে ঘরামির বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ইটসোলিং এ রাস্তাটি ঘেরের ভেরি হিসেবে ব্যবহৃত হওয়ায় এর পাশে থাকা সামাজিক বনায়নের গাছগুলো ভেঙ্গে পড়েছে। ইটসহ রাস্তার মাটি ধুয়ে নেমে গেছে ঘেরের মধ্যে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ৬-৭টি গ্রামের শতশত মানুষ। এ রাস্তা থেকে এখন আর ভ্যানগাড়িও চলাচল করতে পারেনা।

জানা গেছে, ক্ষামতাসীন দলের প্রভাবশালী নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. নুরুল ইসলাম মৃধা প্রায় ৪০ বিঘা জমির একটি মৎস্য ঘেরের ভেরিবাধ হিসেবে সরকারি ওই রাস্তাটি কয়েক বছর ধরে ব্যবহার করে আসছেন। ফলে রাস্তার পূর্ব পার্শ্বে থাকা সামাজিক বনায়নের শতশত গাছ ঘেরের মধ্যে ভেঙ্গে পড়ে ধ্বংস হয়ে গেছে। একই সাথে সরকারি এ রাস্তাটির ইটসহ মাটিও ধুয়ে নেমে গেছে ঘেরের মধ্যে।

১২ ফুট চওড়া ইটসোলিং রাস্তাটিতে এখন ভ্যান চলার মত জায়গা নেই। রাস্তার ইট ও গাছ ঘেরের মধ্যে পড়ে থাকলেও এ বিষয়ে কারো কোন মাথাব্যাথা নেই। ২০০২ সালে সরকারিভাবে এ রাস্তাটিতে ইটসোলিং এর কাজ করানো হয়। এরপরে আর সংস্কার করা হয়নি। এখন এ রাস্তা থেকে শুধু পায়ে হেটেই চলাচল সম্ভব। চলছেনা কোন দ্রæতযান।

রাস্তাটি থেকে মোরেলগঞ্জ উপজেলা শহর, লক্ষীখালী বাজার, জিউধরা বাজার, মাদরাসা বাজার, ইউনিয়ন পরিষদ, চন্দনতলা, বটতলা, ঠাকুরাইনতলা, বরইতলা, জিউধরা ও সীমান্তবর্তী মোংলা উপজেলায় যাতায়তের জন্য জনগুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে ব্যবহৃত হতো।

এ রাস্তাটি থেকে প্রতিনিয়ত সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরাইনতলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনতলা কমিউনিটি ক্লিনিক, ৭টি মসজিদ, শ্রীধাম লক্ষীখালীর গোপাল চাঁদ সেবাশ্রমসহ ৫টি মন্দির, ৪টি খাবার পানির পুকুরে শতশত মানুষের যাতায়ত করতে হয়।

স্থানীয় বাসিন্দা মাহতাব মৃধা, কামাল মৃধা, বেনীমাদব মিস্ত্রীসহ স্থানীয়রা জানান ৭-৮ বছর ধরে তারা ভূগছেন। বর্ষা মৌসুমে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়। কেউ অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার জন্য এখান থেকে দ্রুত শহরে নেওয়া সম্ভব হয়না। ভূক্তভোগীরা রাস্তাটি পূন:নির্মানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাস্তা সংলগ্ন ঘের মালিক আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মৃধা বলেন, স্থানীয় কবির ঘরামীসহ যৌথভাবে কয়েকজনে মিলে ঘেরটি তারা করছেন। রাস্তার কিছুটা ক্ষতি হয়েছে। শীঘ্রই রাস্তার পাশে ভেরিবাধ দিয়ে ঘের করা হরে। যাতে রাস্তাটি আর ক্ষতিগ্রস্থ না হয়।

ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, ঘের ব্যবসায়ীদেরকে রাস্তা ছেড়ে পৃথক ভেরিবাধ দিয়ে ঘের করার জন্য বলা হয়েছে। কিন্তু তারা তা না মেনে রাস্তাটিকে ভেরি হিসেবে ব্যবহার করে রাস্তার অনেক ক্ষতি করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাঙ্গীর আলম বলেন, শীঘ্রই বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ