শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই
সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে হামিদ মিয়া (২০) নামে এক চালককে ছুরিকাঘাত করে তার ভাড়ায় চালিত টমটম, ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

রবিবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার-গুদামঘাট বাজার সড়কের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হামিদ ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামের হান্নান মিয়ার ছেলে।

টমটম চালক হামিদ মিয়া জানান, রবিবার সন্ধ্যার পূর্বে স্থানীয় নয়াবাজার থেকে বাগিছা বাজার যাওয়ার জন্যে তিন ব্যক্তি তার টমটম ভাড়া করেন।

পথিমধ্যে নানা অজুহাতে রাস্তায় সময়ক্ষেপন করেন ওই তিন ব্যক্তি। সন্ধ্যা পেরিয়ে রাত ৮টার দিকে বাগিছা বাজার-গুদামঘাট বাজারের নোয়াগাঁও এলাকায় নির্জন স্থানে আসামাত্র যাত্রীবেশি ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে তার টমটম, একটি নকিয়া ফোনসেট ও নগদ ১৫শত টাকা ছিনিয়ে নেয়।

পরে তারা তার হাত-পা বেঁধে ফেলে রেখে বাগিছা বাজার অভিমুখে পালিয়ে যায়। এ সময় হামিদের শোরচিৎকার শোনে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বাগিছা বাজারের একজন চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ‘খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।’

বিশ্বনাথ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ :: সিলেটে বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

বক্তারা বলেছেন, আসন্ন ৩১ জানুয়ারী উপজেলা লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে। যাতে অবাদ, সুষ্টু ও নিরপেক্ষ হয়। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সোচ্ছার থাকতে হবে।

ডেজার মেশিন দ্বারা জমির মাটি কেটে ফসলি ভূমি ধ্বংশ করছে এবং ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে সড়ক নষ্ট করছে অসাধু ব্যবসায়ীরা। জন্মনিবন্ধনের সংশোধনী নিয়ে জনসাধরণের ভোগান্তি দূর করা। পৌর শহরের ময়লা-আবর্জনা ও যানজট নিরসন করতে হবে।

বক্তারা আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের টিকাদানে শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশ্বনাথে হিজড়াদের স্থায়ী বাসস্থান ও কর্মের ব্যবস্থা করারও জোর দাবী জানানো হয়।

সভায় থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান থানার আইন-শৃঙ্খলা উন্নতি হয়েছে জানিয়ে বলেন গত ডিসেম্বর মাসে থানায় ২০টি মামলা হয়েছে। আর জানুয়ারীতে এখন পর্যন্ত ৭টি মামলা হয়েছে। থানা এখন দালালমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত হাজান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আমির আলী চেয়ারম্যান, হাজী মজিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল হোসেন, নবীন সোহেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা আমীর হোসেন, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য প্রমুখ।





সকল বিভাগ এর আরও খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)