শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত-২
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত-২

--- আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। মঙ্গলবার ২৫ জানুয়ারি রাত সোয়া চারটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বারইয়াহাট টু করেরহাট সড়কের পূর্ব হিঙ্গুলী বাজার সংলগ্ন এলাকায় শুভপুর গামী ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২০-১৬৮১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজন মারাত্মক ভাবে আহত হয়। দুর্ঘটনায় আহতরা হলেন, ট্রাকের চালক জাফর আহম্মদ (৩০) ও হেলপার আবুল কালাম (২৮)। দুজনেই লক্ষিপুর জেলার রামগঞ্জের বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনীতে পাঠিয়ে দেয়। পূর্ব হিঙ্গুলী বাজারের নৈশ প্রহরী রাজা মিয়া জানান, রাত সোয়া চারটার দিকে বারইয়াহাট থেকে করেরহাট গামী দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে খাদে পড়ে যায়, এতে গাড়ির চালক ও হেলপার মারাত্মক ভাবে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে অন্য ট্রাকে করে ফেনীতে পাঠিয়ে দিই। ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান এই নৈশ প্রহরী। করেরহাট গামী সিএনজি অটোরিকশা যাত্রী ছাত্রলীগ নেতা মো সাফওয়ান বলেন, ৯৯৯ এ কল দিয়ে মিরসরাই ফায়ার সার্ভিসকে অবগত করা গেছে। তবে দুর্ঘটনায় গাড়িতে আটকে যাওয়া চালককে উদ্ধার করতে সক্ষম হওয়ায় পরবর্তীতে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। এই দুর্ঘটনার ফলে গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে মালিকপক্ষ নিয়ে যায়।

মিরসরাইয়ে বিএনপি নেতা শাহীদ চৌধুরীর পিতৃবিয়োগ

মিরসরাই :: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর পিতা আলহাজ্ব আলমগীর চৌধুরী (৮৫) সোমবার (২৪ জানুয়ারি) রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। সোমবার বাদ আছর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নিজ গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, আলমগীর চৌধুরী বিগত কয়েক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সর্বশেষ তিনি গত ১ সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালা উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ, মরহুমের ছোট ভাই শাহজাহান চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলমগীর চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।





আর্কাইভ