শুক্রবার ● ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ৬ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা
মাটিরাঙ্গায় ৬ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অনুমোদনহীন ৬ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।
অবৈধ ইটভাটার কার্যক্রম ৭ দিনের মধ্যে বন্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পার্বত্যাঞ্চলের লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি দিয়ে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে বনের কাঠ দিয়ে ইট পোড়ানোয় দায়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে।
শুক্রবার ১১ ফেব্রুয়ারী দুপুরে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা পৌরসভায় অনুমোদনহীন ৬ইটভাটা বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মিজ আফরোজা হাবিব শাপলা।
জানা যায়, পৌরসভার নতুন পাড়া ২নং ওয়ার্ডের মেসার্স এবিএম (ABM) ব্রিকফিল্ড, ২নং ওয়ার্ডের মেসার্স এ সেভেন সেভেন(A77), নতুনপাড়া, ২ নং ওয়ার্ডে মেসার্স আর আর আর(RRR), ২নং ওয়ার্ডের মেসার্স ডি আর এফ(DRF), ২নং ওয়ার্ডের মেসার্স থ্রিপল সিক্স (666)ব্রিকফিল্ড ও মাটিরাঙ্গা সদরের ওয়াছু এলাকায় মেসার্স থ্রি ফাইভ (555) ব্রিকফিল্ডসহ ৬ ব্রিকফিল্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা হাবিব শাপলা বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মাটিরাঙ্গার ৬ ব্রিকফিল্ডের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলেও তিনি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১