শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী পাপন বড়ুয়া নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী পাপন বড়ুয়া নিহত
বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী পাপন বড়ুয়া নিহত

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অটোরিকশা ও লেগুনা সংঘর্ঘে প্রাণ হারিয়েছে এক যুবক। এতে আহত হয়েছেন আরো ৫ জন। আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কমলার দিঘী নাম স্থানের ফিলিং স্টেশন এর সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পাপন বড়ুয়া (৪০) নামের এক প্রকৌশলী নিহত হয়েছে। সেই উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সংঘবোধি বড়ুয়ার পুত্র। নিহত পাপন বড়ুয়া চট্টগ্রামের পিএইচপি গ্রুপে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এই ঘটনায় দুই পরিবহনের চারজন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনায় আহতরা হলেন অটোরিকশাচালক মুহাম্মদ লেদু হাসান (৫০), অটোরিকশার যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০), লেগুনার যাত্রী জাহানারা খাতুন (৬৫)। বাকি একজনের পরিচয় নিশ্চিত করা যাইনি। এ বিষয়ে নিহতের শাশুড় দিপক বড়ুয়া জানান, নিহত পাপন অটোরিকশা করে তার মেয়ের জন্মনিবন্ধন করার জন্য চট্টগ্রাম শহর থেকে রাউজানের নিজ গ্রামে আসার পথে। তিনি সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম শহর থেকে যাত্রীবাহী একটি লেগুনা ও অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় একজন, বাকীদেন উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলেই একজন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হবে।

রাউজানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ শাহেদুল হক কিরণ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ডাবুয়া রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিরণ উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কাজীরখীলের মুবিনুল হকের ছেলে। পুলিশের দাবি, কিরণের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ শাহেদুল হক কিরণকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)