শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ২০০ বছরের পুরোনো সাইয়ার মসজিদ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ২০০ বছরের পুরোনো সাইয়ার মসজিদ
বৃহস্পতিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ২০০ বছরের পুরোনো সাইয়ার মসজিদ

--- আমির হামজা :: প্রতি বৃহস্পতিবার আছরের নামাজের আগে এই মসজিদে হাজারও নারীর পুরুষ তাদের মনের আশা নিয়ে সাইয়ার মসজিদে আসেন। তবে মসজিদের নাম সাইয়ার মসজিদ হলেও এই মসজিদকে সবাই চিনেন ছৈঁওয় মসজিদ নামে। আবার অনেকে এই মসজিদকে চট্টগ্রামের ভাষায় ছৈঁওয়াজা মসজিন নামে চিনেন।
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন রঘুনন্দন হাটের পশ্চিম পাশে এই আল্লাহর পবিত্র ঘরটি অবস্থি। মসজিদটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়। মজিদের পাশে বিশাল উচু সুন্দর একটি মিনার রয়েছে, মসজিদে দুইটি গম্বুজ ও ছোট ছোট আর কয়েকটি মিনার দেখা যাই। মসজিদটি দেখতে অনেক সুন্দর, মসজিদের চারপাশে রয়েছে নানা রকম ফুলের বাগান, পাশে একটি কবরস্থান, ও দুটি পুকুর। জানা যায়, কয়েক শত বছরের পুরোনো মসজিদে প্রতি বৃহস্পতিবার মানুষের নানান সমস্যা নিয়ে এই আল্লাহর পবিত্র ঘরে আসেন। আছরের নামাজ পড়ে মানুষের মনের আশা পূরণ করতে আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন মসজিদে আসা মান্নতকারী ব্যক্তিরা, এক নিয়েতে ৩ বৃহস্পতিবার সেই মসজিদে গেলে আল্লাহর রহমতে মানুষের মনের আশা পূরণো হয় বলে জানা যায়। প্রায় ২শ’ বছর আগের প্রাচীন দর্শনীয় স্থান রাউজান উপজেলা পশ্চিম গুজরা এলাকায় এই ঐতিহ্যবাহী সাইয়ার মসজিদ বা ছৈঁওয় মসজিদ এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, এখানে শুধুমাত্র মুসলিম ধর্মের মানুষ নয় সকল ধর্মের মানুষ আসে নিজের মনের বাসোনা নিয়ে। লোকের মুখে মুখে শোনা যায় এই মসজিদে মানুষের আশা পূরণ হওয়ার মনের কথা। মসজিদে গিয়ে দেখা যাই মানুষের বিভিন্ন রোগের জন্য শতশত পানির বোতল রেখেছেন, মসজিদের কয়েকটি স্থানে মনের আশা নিয়ে এক নিয়েতে রশি বেধেছেন, একটি পিলারে মানত করে চোন লাগাছেন মসজিদে আসা ধর্মপ্রাণ মানুষরা। যে যেমন নিয়েতে আশা নিয়ে এই পবিত্র মসজিদে আসেন আল্লাহর রহমতে তাদের নিয়ত পূরণ হয়ে থাকেন। দেখা গেছে, মনের আশা যাতে পূরণ হয় সে কারণে এখানে প্রতি বৃহস্পতিবার আসে শতশত পরিবার। এদের কেউ আসে নিঃসন্তান থেকে সন্তানের আশায়, কেউ আসে রোগমুক্তির আশায়, কেউ আসে চাকরি আর ব্যবসায়ের উন্নতির আশায়। ভক্তদের আগমনে প্রতি বৃহস্পতিবার এখানে মেলা বসে। এভাবে প্রতি বৃহস্পতিবার ভক্তদের মিলনমেলায় পরিণত হয় সাইয়ার বা ছৈঁওয় ঐতিহ্যবাহী জামে মসজিদ প্রাঙ্গণ। মহিলাদের আলাদা স্থানে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। কাপ্তাই সড়কের নোয়াপাড়া বাজারে হয়ে এবং চট্টগ্রাম রাঙামাটি সড়কের জলিল নগর বাস ষ্টান দিয়ে এই পবিত্র মসজিদে সহজে আসা যাই।

লেখক : আমির হামজা, সংবাদকর্মী ও শিক্ষার্থী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, অর্থনীতি বিভাগ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)