শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া গণপূর্ত অফিস চলছে কর্মবিরতি, বিক্ষুব্ধ কর্মচারীদের তোপের মুখে অনুপস্থিত নির্বাহী প্রকৌশলী
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া গণপূর্ত অফিস চলছে কর্মবিরতি, বিক্ষুব্ধ কর্মচারীদের তোপের মুখে অনুপস্থিত নির্বাহী প্রকৌশলী
বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া গণপূর্ত অফিস চলছে কর্মবিরতি, বিক্ষুব্ধ কর্মচারীদের তোপের মুখে অনুপস্থিত নির্বাহী প্রকৌশলী

--- কে এম শাহীন রেজা ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজের টেন্ডার বাণিজ্যের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়ার সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি দিয়েছে ৷ এই আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ ২০২২ ) সকাল থেকে কুষ্টিয়া গণপূর্ত চত্বরে কর্মবিরতিতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া সিবিএর সভাপতি জিল্লুর রহমান। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা। বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম অফিসে আসছেন না। বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ সহ একাধিক অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজি নিয়ে ইতিপূর্বে কুষ্টিয়ার স্থানীয় ও ঢাকার একাধিক পত্রিকায় তার দুর্নীতি প্রকাশিত হলে তিনি ক্ষুব্ধ হয়ে হঠাৎ করেই ঢাকায় চলে যান। প্রধান কার্যালয়ে গিয়ে মতিউর রহমানের বিরুদ্ধে কোন অভিযোগ ছাড়াই তার দুর্নীতি ঢাকতে হঠাৎ করেই এইচ এম মতিউর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে বদলি প্রত্যাহারের দাবিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিবিএ নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে কর্মবিরতি পালন করা হচ্ছে। তার পাশাপাশি মতিউর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখা নেতৃবৃন্দ ও শ্রমিক-কর্মচারীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের অফিসের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক মহোদয় পিএ মো: খাযইরুল ইসলামের হাতে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খানের স্বাক্ষরিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় সিবিএ নেতা জিল্লুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, এই বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির হুঁশিয়ারি দেন। নির্বাহী প্রকৌশলীর এমন সিদ্ধান্ত পরিবর্তন করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা আরও জানান, অনতিবিলম্বে যদি তার এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মুঠোফোনে কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী অফিসে অনুপস্থিত থাকার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী বর্তমানে ঢাকাতে আছেন। কুষ্টিয়ার মাননীয় সংসদ মাহবুব-উল আলম হানিফ সাহেব তাকে ডেকেছেন, বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বর্তমানে তিনি এখন কুষ্টিয়ার নিজ বাসাতে অবস্থান করছেন মর্মে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমিতো জানি তিনি ঢাকাতে আছেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর তথ্যমতে এটাই প্রমাণিত হয় যে, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলীকে না জানিয়ে তিনি কুষ্টিয়াতে অবস্থান করছেন। এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ কর্মবিরতিতে অংশ গ্রহন করেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)