শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদের হোটেল দখলে রাখায় আওয়ামীলীগ নেতা জাহেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদের হোটেল দখলে রাখায় আওয়ামীলীগ নেতা জাহেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বুধবার ● ১৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়ি জেলা পরিষদের হোটেল দখলে রাখায় আওয়ামীলীগ নেতা জাহেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন আবাসিক হোটেল পাঁচ বছর দখলে রাখার মামলায় আওয়ামী লীগ নেতা জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ১৫ মার্চ খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করে শুনানি শেষে এই আদেশ দেন।
খাগড়াছড়ি দুদকের আইনজীবী সুপাল চাকমা বলেন, দুদকের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করে আদালত এই মামলার পলাতক আসামি জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি জানান, শুনানিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, দখলে রাখার কথা স্বীকার করে আসামি ভাড়া বাবদ টাকাও জেলা পরিষদকে পরিশোধ করেছেন। দুদকের তদন্তে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। অভিযোগপত্রটি গ্রহণ করা হোক।
গত বছরের ১৫ ডিসেম্বর দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন খাগড়াছড়ি আদালতে অভিযোগপত্র জমা দেন।
দুদক সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন মিনি সুপার মার্কেটের তৃতীয় তলায় আবাসিক হোটেল ইজারা দেওয়ার জন্য ২০১৩ সালের ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দরদাতার মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স কংলী অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী অমিত চাকমাকে ইজারা দেওয়া হয় পরের বছরের ১৬ ফেব্রুয়ারি। অমিত চাকমা ভাড়া জামানত বাবদ জেলা পরিষদে ১১ লাখ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধ করেন। ২০১৫ সালে জাহেদুল আলম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ওই বছরই ২৯ মার্চ থেকে অমিত চাকমাকে ইজারা দেওয়া হোটেলটি দখলে নিয়ে হোটেল আল আমিন অ্যান্ড কফি হাউস নামে ব্যবসা শুরু করেন জাহেদুল।
এ বিষয়ে অমিত চাকমা জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দেন। পরিষদের পক্ষ থেকে জাহেদুলের কাছে কারণ ব্যাখ্যা চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি। পরে দুদক বিষয়টি তদন্ত শুরু করে।
এ ঘটনায় দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল খাগড়াছড়ি থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় জাহেদুল আলমকে। এজাহারে বলা হয় জেলা পরিষদের ইজারা দেওয়া হোটেল দখলে রেখে পরিষদকে ভাড়া না দেওয়ায় ১৯ লাখ ৮২ হাজার টাকার ক্ষতি হয়। ক্ষমতার অপব্যবহার করে ইজারাপ্রাপ্ত ঠিকাদারকে দখলে যেতে না দিয়ে জোরপূর্বক দখলে রাখেন জাহেদুল।
খাগড়াছড়ি বাজারের শাপলা চত্বর থেকে ১০০ গজ দূরে জেলা পরিষদের আওতাধীন মিনি সুপার মার্কেটের তৃতীয় তলায় হোটেল এবং চতুর্থ তলায় রান্নাঘর।
এদিকে দুদক মামলা করার পরের মাসেই হোটেল ছেড়ে দিয়ে ভাড়া বাবদ টাকা জেলা পরিষদকে পরিশোধ করেছেন বলে জানান জাহেদুল আলম। মামলার বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাসে দুর্বৃত্তের আগুন

খাগড়াছড়ি :: খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫টায় দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কারা এ ঘটনা ঘটিয়েছে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা-ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে।
দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শান্তিপরিবহনের বাস আগুনে পুড়ছে।
খাগড়াছড়ি শান্তিপরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, শান্তিপরিবহন বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব ১৪ ১০৪১গাড়িটিতে দূবৃত্তরা আগুন দেয়। এতে কোন যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে যাওয়ায় অন্তত ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ আব্দুল আজিজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সক্রিয় রয়েছে।

মানিকছড়িতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে আলোচনা সভা

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের স্যানিটারী ইন্সপেক্টর পুলক চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, সহকারি কমিশনার(ভূমি) রুম্পা ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বাজার ব্যবসায়ী প্রতিনিধি প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৫মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে সেই ভাষণকে স্মরণীয় করে রাখতে এ দিনটিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন প্রণয়ন করে সরকার। এ আইন বাস্তবায়নের জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)