শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ট্যুর গ্যাং-গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ট্যুর গ্যাং-গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বুধবার ● ১৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ট্যুর গ্যাং-গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামাজিক ও সংস্কৃতিমনা ভ্রমণপ্রেমী তরুণ কর্মকর্তাদের সংগঠন “চুয়েট ট্যুর গ্যাং” (CUET Tour Gang)-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৬ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১.২০ মি. বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের তৃতীয় জন্মদিনের কেক কাটা হয়। পরে গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরের আনন্দভোজ ও ফটোসেশন করা হয়। চুয়েট ট্যুর গ্যাং গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও জনসংযোগ কর্মকর্তা জনাব মুহাম্মদ রাশেদুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে এ সময় গ্রুপের সিনিয়র সিটিজেন ও সহকারী লাইব্রেরিয়ান জনাব মো. এমরানুল হক, সিনিয়র সিটিজেন ও যানবাহন শাখার টেকনিক্যাল অফিসার প্রকৌশলী জনাব মুহাম্মদ মোরশেদুল হক বাবলু, সিনিয়র সিটিজেন ও শারীরিক শিক্ষা প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দিন, সিনিয়র সিটিজেন ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী জনাব মো. মঈন উদ্দিন, সিনিয়র সিটিজেন ও সহকারী প্রোগ্রামার প্রকৌশলী জনাব শামীম মাহমুদ এবং গ্রুপের সিটিজেন ও পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী টেকনিক্যাল অফিসার প্রকৌশলী জনাব মো. হাসিবুল হাসান এবং গ্রুপের জুনিয়র সিটিজেন একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার সেকশন অফিসার জনাব মো. রুবেল মাহমুদ, জুনিয়র সিটিজেন ও সহকারী প্রকৌশলী জনাব মো. নিজাম উদ্দিন, জুনিয়র সিটিজেন ও নিরাপত্তা শাখার সিকিউরিটি ইন্সপেক্টর জনাব মো. নুরুল আজিম জুয়েল।

উল্লেখ্য, ২০২০ সনের ১৭ই মার্চ পার্বত্য চট্টগ্রামের রূপের রাণী রাঙামাটির কাপ্তাই ও বেরাইন্ন্যা লেকে এক আনন্দঘন ভ্রমণে গিয়ে চুয়েটের ভ্রমণপিয়াসী কিছু তরুণ কর্মকর্তা মিলে “চুয়েট ট্যুর গ্যাং” গ্রুপটি প্রতিষ্ঠালাভ করে। এরপর থেকেই গ্রুপের সৌজন্যে প্রতিবছর সারাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ, ভোজন উৎসব, গ্রুপের সদস্যদের জন্মদিন উদযাপন, সিটিজেনদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ নানাবিধ সৃজনশীল, বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ চলমান রয়েছে। প্রসঙ্গত, ১৭ই মার্চ ট্যুর গ্যাং-এর জন্মদিন হলেও সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকার ঘোষিত জাতীয় দিবস থাকায় ১৬ই মার্চ জন্মদিনের উৎসব উদযাপন করা হয়





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)