শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত : আটক-২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত : আটক-২
সোমবার ● ২১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ পালিত : আটক-২

--- সংবাদ বিজ্ঞপ্তি :: দীঘিনালায় সেনাবাহিনীর হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ) কে হত্যা ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ’র ডাকে আধাবেলা সড়ক অবরোধ স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে। আজ ২১ মার্চ সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
অবরোধ পালনকালে বড় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি রিটন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক শুভধন চাকমাকে আটক করা হয়।
অবরোধের সমর্থনে পিকেটাররা খাগড়াছড়ি সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি সফল করে।
অবরোধের কারণে জেলা শহর ও উপজেলাগুলোতে দুরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত ছিল।
ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আজ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় জনসাধারণসহ বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য একদিকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকারী দল ইউপিডিএফ’র উপর দমন-পীড়ন, একের পর এক নেতা-কর্মীকে অন্যায়ভাবে আটক, নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো ও বিচার বহির্ভুতভাবে হত্যা করা হচ্ছে। অন্যদিকে ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদে নানা ষড়যন্ত্র চলছে।
তিনি রাষ্ট্রীয় অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি অবিলম্বে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা হত্যার সুষ্ঠু বিচার ও ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি, বিচার বহির্ভূত হত্যা বন্ধসহ রাষ্ট্রীয় দমন-পীড়ন বন্ধ করা, মহালছড়িতে ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করা, লক্ষ্মীছড়িতে আটক পিসিপি ও যুব ফোরামের দুই নেতাকে নিঃশর্ত মুক্তি এবং সেনাশাসন প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২২ ভোররাত সাড়ে ৩টার সময় দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ) কে আটকের পর অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। একই দিন রাতে মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের ডিপ্পোছড়িতে সেটলার বাঙলিরা পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনসমূহ এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)