সোমবার ● ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের পক্ষে ব্যাপক জনসমর্থন
রেডব্রিজের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের পক্ষে ব্যাপক জনসমর্থন
লন্ডন ২০ মার্চ-২০২২ :: রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের পক্ষে চার্চফিল্ড ওয়ার্ডে রবিবার গণ অ্যাকশন ডে উপলক্ষে ব্যাপক জনসমর্থন পরিলক্ষিত হয়েছে।
চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনের সমর্থকরা বলছেন, রবিবারের বিকেলটি এই প্রার্থীর জন্য ছিল একটি দুর্দান্ত বিকেল। নির্বাচনী প্রচারে অহিদ উদ্দিন আজ চার্চফিল্ড ওয়ার্ডের যেখানেই গেছেন সেখানেই বাসিন্দার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁর প্রতি স্বতস্ফুর্থ সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রতিউত্তরে মোহাম্মদ অহিদ উদ্দিন বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সমস্ত অংশের লোকজনকে সঙ্গে নিয়ে বিদ্যমান সমস্যাসমূহ সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়ন সাধনে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।
উল্লেখযোগ্য যে, আগামী ২৭ মার্চ এবং ৬ এপ্রিল গণঅ্যাকশন ডে উপলক্ষে চার্চফিল্ড ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। লিবডেমের স্থানীয় শাখার পক্ষ থেকে উক্ত দুটি গণঅ্যাকশন ডে-তে উপস্থিত থাকার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।





১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ